চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোখ মেলেছে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু

নাসিমুল শুভনাসিমুল শুভ
৬:২৮ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

মায়ের গর্ভে থাকা অবস্থায় গুলিবিদ্ধ কন্যাশিশুটি জন্মের পাঁচদিনের মাথায় চোখ মেলেছে। তবে সে শঙ্কামুক্ত এখনই সেটা বলা যাচ্ছে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এই পৃথিবীর আলো দেখার আগে সবচেয়ে নিরাপদ জায়গা মায়ের গর্ভে থাকার সময়ই বুলেটের আঘাতে ছোট্ট মরিয়মের পিঠ-বুক এফোঁড়-ওফোঁড় হলেও বেঁচে আছে সে। জরুরি অস্ত্রোপচার করে তাকে ভূমিষ্ঠ করানোর পর আবার তার শরীরেও জরুরি অপারেশন করতে হয়।

এতো ধকল সইয়ে জন্মের পাঁচদিনের মাথায় চোখ মেলায় হাসপাতালে তার পাশে থাকা স্বজনরা আশা করছেন, শিশুটি হয়তো সংকট কাটিয়ে উঠতে পারবে।

চিকিৎসকরাও আশাবাদী বলে জানালেন শিশুটির ফুপু শিউলি বেগম।

তবে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণ শিশুটি অপরিণত অবস্থায় বুকে মারাত্মক আঘাত ছাড়াও ডান চোখ এবং হাতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি।

‘মায়ের বুকের দুধও জোটেনি ওর,’ জানিয়ে শিউলি বেগম বলেন, গুলিতে আহত শিশুটির মা নাজমা বেগমের চিকিৎসা চলছে মাগুরার হাসপাতালে। 

Reneta

এ ক’দিন স্যালাইন চললেও এখন ডাক্তাররা বলছেন মায়ের দুধ খাওয়াতে। মা কাছে না থাকায় শিশুটির জন্য মায়ের দুধের ব্যবস্থা করা হবে বলে স্বজনদের আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা। 

শঙ্কা থাকলেও অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় শিউলি বেগম ভাতিজির নামও ঠিক করে ফেলেছেন। একটু ঝুঁকিমুক্ত হলেই বিবি মরিয়মের নামে ভাতিজির নাম ‘মরিয়ম’ রাখবেন বলে জানিয়েছেন তিনি। 

মাগুরা সদরের দুয়ারপাড়ায় যুবলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে তাদের বাড়িতে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ। এতে নিহত হন আব্দুল মোমিন ভূইয়া নামে শিশুটির এক আত্মীয়। আর মারাত্মক আহত হন অন্তঃসত্ত্বা নাজমা।

আটমাসের অন্তঃসত্ত্বা নাজমা বেগম গুলিতে মারাত্মক আহত হওয়ার পর মাগুরাতেই তার সিজার করে সন্তান ভূমিষ্ঠ করানো হয়। মায়ের জীবন বাঁচাতে অপরিণত অবস্থায় ভূমিষ্ঠ হওয়া মেয়েটিকে দু’দিন চিকিৎসা দেয়া হয় মাগুরাতেই। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন সেখানকার চিকিৎসকরা।

শিশুটির স্বজনরা দেশবাসীর কাছে মা ও মেয়ের জীবনের জন্য দোয়া চেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাগুরা গোলাগুলিমায়ের পেটে গুলিবিদ্ধ শিশুযুবলীগ সংঘর্ষশিশু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

জুন ১৮, ২০২৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

জুন ১৮, ২০২৬

হাইতি ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

জুন ১৮, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ‘গেট এনগেজড ২০২৬’

জুন ১৮, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘আই স্ট্রাইকার’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT