আগামী দলবদলের বাজারে চেলসি ও নাপোলিতে জোড়া টার্গেট ঠিক করেছে বার্সেলোনা। নাপোলির স্প্যানিশ তারকা ফ্যাবিয়েন রুইজ ও চেলসির ব্রাজিলিয়ান উইংগার উইলিয়ানকে দলে টানার ছক কষছে কাতালানরা।
মুন্ডো দেপোর্তিভো বলছে, ফ্যাবিয়েন এবং উইলিয়ান উভয়ই নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ণে সময় নিচ্ছেন। কারণ তারা বার্সেলোনার পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন।
পত্রিকারটি আরও বলছে, কাতালানরা উভয়ের জন্যই সম্ভাব্য চুক্তিতে আগ্রহী। তবে নাপোলি এবং চেলসিও তাদের খেলোয়াড়দের ধরে রাখতে আগ্রহী।
শুধু বার্সেলোনাই নয়, উইলিয়ান-পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জুভেন্টাসও। তবে ইতালিয়ান জায়ান্টরা এখনো কোনো প্রস্তাব দেয়নি বলেও নিশ্চিত করছে মুন্ডো। আর ফ্যাবিয়েনের দিকে চোখ রাখছে রিয়াল মাদ্রিদ।
কোরিয়েরার ডেল স্পোর্ত জানাচ্ছে, দুই স্প্যানিশ জায়ান্টের প্রবল আগ্রহ থাকার পরও নাপোলির বিশ্বাস ফ্যাবিয়েন ক্লাবেই থাকবেন। বার্সা-রিয়ালের আগ্রহের দরজা বন্ধ করতে ফ্যাবিয়েনের সঙ্গে নতুন চুক্তিরও আশা করছে ক্লাবটি। নতুন চুক্তিতে তার রিলিজ ক্লজ ধরা হবে ১৮০ মিলিয়ন ইউরো।







