চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসি কিনতে চান ট্রাম্পের বন্ধু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে বিপর্যস্ত চেলসি ও ক্লাবটির মালিক রোমান আব্রামোভিচ। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পর ক্লাব বিক্রির ঘোষণাও দেন রাশিয়ান এই ব্যবসায়ী। এরপর অনেকেই ইংলিশ ক্লাবটি কেনার আগ্রহ দেখিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট বন্ধু।

ট্রাম্পের বন্ধু উডি জনসন মার্কিন একজন ধনকুবের। গতবছর পর্যন্ত তিনি যুক্তরাজ্যে মার্কিনদের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে একটি এনএফএল ফ্র্যাঞ্চাইজির মালিক। ৭৪ বর্ষী উডি ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন অ্যান্ড জনসনের উত্তরাধিকারী এবং তার পরিবারের ২৮ বিলিয়ন পাউন্ড সম্পত্তি আছে বলে ধারণা করা হয়।

ইংলিশ দৈনিক দ্য সান জানিয়েছে, ট্রাম্পের ঘনিষ্ট বন্ধু ধনকুবের জনসন চেলসির মালিক হতে মুখিয়ে আছেন। শুক্রবার সময়সীমার আগেই ক্লাবটির বর্তমান মালিকদের সঙ্গে চুক্তি করে ফেলবেন এবং এজন্য তিনি একটি প্রস্তাবও দিয়ে রেখেছেন বলে খবর।

যদিও ট্রাম্পের বন্ধুর প্রস্তাবকৃত অর্থ সৌদি মিডিয়া গ্রুপের দেওয়া ২.৭ বিলিয়ন পাউন্ডের চেয়ে কম, তবে তিনি বিশ্বাস করেন লন্ডনের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগের কারণে ক্লাবটি নিজের করতে তিনিই এগিয়ে থাকবেন।

ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞায় পড়া আব্রামোভিচের সম্পদ বাজেয়াপ্ত করেছে যুক্তরাজ্য সরকার। তাই পুরো বিষয়টি তদারকি করছে ইংল্যান্ড। ক্লাব বিক্রির বিষয়টিও নির্ভর করছে যুক্তরাজ্য সরকারের সবুজ সংকেতের উপর। এবার দেখার পালা রাশিয়া থেকে সৌদি আরব নাকি যুক্তরাষ্ট্রে যাচ্ছে দ্য ব্লুজদের মালিকানা!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্রামোভিচচেলসিজনসনট্রাম্পযুক্তরাজ্যযুক্তরাষ্ট্ররাশিয়া-ইউক্রেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি : জাতীয় সংসদ

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, রাজনীতিতে কী প্রভাব ফেলবে?

এপ্রিল ২৬, ২০২৬

দুই নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল জানাল বিসিবি

এপ্রিল ২৬, ২০২৬
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

প্রাইভেট কারের সঙ্গে ধাক্কায় মামা-ভাগ্নে নিহত

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু

এপ্রিল ২৬, ২০২৬

টি-টুয়েন্টিতে বাংলাদেশকে বিধ্বংসী বলছে নিউজিল্যান্ড

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT