চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনা ময়দানেই কঠিন পরীক্ষায় রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোকে নেয়ার পেছনে বড় কারণ ছিল চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পাওয়া। কিন্তু জুভেন্টাসের স্বপ্ন আর বাস্তবের দ্বন্দ্ব শুরু টুর্নামেন্ট নকআউটে পৌঁছাতেই। সিআর সেভেন তাই ইতালির ক্লাবে প্রথম মৌসুমেই বড় চ্যালেঞ্জের সামনে।

মঙ্গলবার রাতে ‘ডু-অর-ডাই’ পরিস্থিতিতে রোনালদোকেই দরকার জুভদের। প্রথম লেগের ০-২তে হার কাটিয়ে উঠতে হবে তাদের। উল্টো দিকে, নিজেকে প্রমাণের জন্য এ রকম বড় মঞ্চ তো বেশি পাবেন না রোনালদো।

গত পাঁচ বছরে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। ডিয়েগো সিমিওনের দলের কড়া ডিফেন্স তছনছ করে তুরিনের সাদা-কালো জার্সিকে কি রোনালদো পৌঁছে দিতে পারবেন শেষ আটে?

পর্তুগিজ তারকা নিজে বিশ্বাস রাখছেন। জুভেন্টাস টিভিতে সাক্ষাতকার দিতে গিয়ে রোনালদো তাঁতিয়েছেন সতীর্থ ও জুভ সমর্থকদের। তার ভাষায়, ‘চ্যাম্পিয়ন্স লিগের এই রাতগুলোই দুর্দান্ত। একটা দারুণ ম্যাচ খেলার জন্য আমাদের দল আত্মবিশ্বাসী। আমি নিজেও। আমি সমর্থকদের বলব, ইতিবাচক ভাবুন। বিশ্বাস রাখুন। কামব্যাকের জন্য তৈরি থাকুন।’

এখনো পর্যন্ত মৌসুমের সেরা কামব্যাক দেখিয়েছে আয়াক্স ও ম্যানচেস্টার ইউনাইটেড। যারা ঘরের মাঠে হেরেও শেষ আটে চলে গেছে যথাক্রমে রিয়াল মাদ্রিদ ও পিএসজিকে উড়িয়ে।

জুভ কোচ ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি জানেন, এই ম্যাচ তার ক্যারিয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। পরবর্তী কোচ হিসেবে তুরিনে একদিন রটছে পেপ গার্দিওলার নাম, তো পরদিনই জিনেদিন জিদানের। ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা উড়িয়ে দিয়েছেন, জুভের কোচ হওয়ার সম্ভাবনা। তারপরেই সোমবারের নতুন জল্পনা মৌসুম শেষেই অ্যাল্লেগ্রিকে সরিয়ে জুভের কোচ হবেন জিদান। তবে সেটাও ভেস্তে গেছে। সংকটময় সময়ে রিয়াল মাদ্রিদের ডাকে সারা দিয়ে আবার স্প্যানিশ জায়ান্টদের কোচ হয়েছেন জিজু।

Reneta

এই পরিস্থিতিতে রোনালদোই তার মূলঅস্ত্র। অ্যাটলেটিকোর বিপক্ষে নামার আগেরদিন রোনালদোর মন্তব্য, ‘আমরা প্রথম লেগে ০-২তে হেরে যাব ভাবিনি। কিন্তু এবার যেকোনো ফল হতে পারে। ঘরের মাঠে, আমাদের সমর্থকদের সামনে আমরা দারুণ জবাব দিতে তৈরি।’

সাক্ষাতকারে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি বক্তব্য ছিল রোনালদোর নিজের সাফল্য নিয়েও। কী রহস্য তার সাফল্যের? সিআর সেভেনের কথায়, ‘কোনো গোপন কারণ নেই। শুধুই আমার দায়বদ্ধতা আর ফুটবলের প্রতি প্যাশন। আমি অন্য কোনো কিছুর থেকে ফুটবলটাই খেলতে সবচেয়ে ভালোবাসি। পর্তুগাল, ইংল্যান্ড আর স্পেনে খেলাটা উপভোগ করে এসেছি। এখন ইতালিতে করছি। আমার কাছে গোল করা আর দলকে জেতানোই আনন্দের।’

আরও একবার সেই আনন্দটাই পেতে চান সিআর সেভেন। জানেন, ইতালিতে তার তারকা ইমেজ হাজারগুণ বেড়ে যাবে যদি অ্যাটলেটিকো বাধা ঠেলে জুভকে শেষ আটে তুলতে পারেন।

অন্যদিকে, অ্যাল্লেগ্রির মতো চাপে নেই গার্দিওলা। তার ম্যানসিটি শালকের মাঠে গিয়ে ৩-২ জিতে এসেছিল। মঙ্গলবার সিটির ঘরের মাঠে কোনো অঘটনের আশা করছেন না বিশেষজ্ঞরা। তবু সতর্ক থাকতে চান গার্দিওলা।

ম্যাচের আগের দিন প্রেস মিটে তার বক্তব্য, ‘দ্বিতীয় লেগ না হওয়া পর্যন্ত কেউ জানে না কোন দল পরের রাউন্ডে যাবে। পিএসজি আর রিয়াল মাদ্রিদ ছিটকে যাবে কেউ ভাবেনি। কিন্তু সেটাই হয়েছে। ম্যাচে অনেককিছু হতে পারে। লাল কার্ড হয়ে যেতে পারে। আমি নিজেদের ভাগ্যবান মনে করি, চ্যাম্পিয়ন্স লিগে এই পর্যন্ত আসতে পেরে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃ/ত্তরা কেটে ফেলেছে ৭০০ কলাগাছ

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ৭, ২০২৬

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT