চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চূড়ান্ত লাইসেন্স পেল বে অর্থনৈতিক অঞ্চল

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
১০:৪৭ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চূড়ান্ত লাইসেন্স দেয়া হয়েছে বে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বে ইকোনমিক জোন লিমিটেডকে। প্রতিষ্ঠানটি গাজীপুরের সদর উপজেলায় এ অর্থনৈতিক জোন স্থাপন করবে।

সোমবার বিকেলে কারওয়ান বাজার বিডিবিএল ভবনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার প্রধান কার্যালয়ে বে গ্রুপের চেয়ারম্যান শামসুর রহমানের হাতে এ লাইসেন্স তুলে দেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি বে-অর্থনৈতিক অঞ্চলকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স বা প্রাক যোগ্যতা সনদপত্র দেয়া হয়।

এর আগে আরো তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে অর্থনৈতিক অঞ্চল করার লাইসেন্স দিয়েছে বেজা।

Banglabid

অনুষ্ঠানে পবন চৌধুরী বলেন, বিনিয়োগকারীরা ভাল যাতায়াত ব্যবস্থা, গ্যাস, বিদ্যুৎ, নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রত্যাশা করে। এসব কিছু নিশ্চিত করতে সক্ষম হচ্ছে বেজা। বিনিয়োগকারীরা ভবিষ্যতে এসব বিষয়ে কোনো সমস্যায় পড়লে বেজা এগিয়ে আসবে।

এরই মধ্যে চায়না, হংকং, তাইওয়ানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও উদ্যোক্তারা নির্মাণাধীন এ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

বে অর্থনৈতিক অঞ্চল দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দেশী-বিদেশী বিনিয়োগ বৃদ্ধি ও জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করেন বেজার নির্বাহী চেয়ারম্যান।

Reneta

বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান বলেন, চীনের সাথে ১.৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে আরও দুই-তিন কোটি ডলারের বিনিয়োগ আসতে পারে।

বে অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুর-চন্দ্রা মহাসড়কের পাশে গাজীপুর সদর উপজেলা এলাকায় প্রায় ৬৫ একর জমিতে স্থাপিত হবে এটি। এখানে প্রথম বছরেই দুই হাজার এবং পাঁচ বছরে ২০ থেকে ৩০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

অর্থনৈতিক অঞ্চল বিদ্যুৎ-গ্যাস সংযোগ, পানি শোধনাগার প্লান্ট, কঠিন বর্জ্য ও নোংরা পানি অপসারণ, তরল বর্জ্য পরিশোধনাগার, অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ আনুষঙ্গিক সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে বেজা থেকে জানানো হয়।

দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, ১৫ বছরের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দীর্ঘ সাত বছর ধরে কাজ করছে বেজা।

এরই মধ্যে ১০টি প্রতিষ্ঠানকে ১৩টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল করার প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান করা হয়েছে। এদের মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে (মেঘনা, আবদুল মোনেম, আনাম অর্থনৈতিক অঞ্চল) করার চূড়ান্ত লাইসেন্স দিয়েছে বেজা।

২০২১ সালের মধ্যে অতিরিক্ত ৪০ বিলিয়ন ডলার রপ্তানি আয় এবং ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রত্যাশা নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম বাস্তবায়ন করছে প্র্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এই সংস্থা।

লাইসেন্স প্রদান অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য এম এমদাদুল হক, হরিপ্রসাদ পাল ও বেজার নির্বাহী বোর্ডের সচিব মোহাম্মদ আইয়ুবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনৈতিক জোনবেজা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT