চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চুল নয়, বল দেখ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট বিশ্বে লাসিথ মালিঙ্গা প্রথমবার কাঁপন ধরিয়েছেন তার স্লিং অ্যাকশন দিয়ে। অদ্ভুত রকমের এই অ্যাকশনে ঘণ্টায় ৯০ মাইল বেগে আসা একেকটি ইয়র্কারে কুপোকাত হয়েছেন ক্রিকেট দুনিয়ার বাঘা সব ব্যাটসম্যান। তবে শচীন টেন্ডুলকার বলছেন, তিনি কাত হয়েছিলেন লঙ্কান পেসারের চুলে!

খ্যাতির তুঙ্গে থাকা অবস্থায় ধীরে ধীরে নিজের চুলেরও চেহারা পরিবর্তন করেন মালিঙ্গা। লঙ্কান পেসারের কাঁধ ছাপানো সেইসব বাহারি রঙে রাঙানো এলোমেলো চুলের কারণে বিভ্রান্ত হতেন ব্যাটসম্যানরা। মঙ্গলবার মালিঙ্গার ৩৫তম জন্মদিনে টুইটারে সেটাই জানালেন টেন্ডুলকার।

‘যখন আমি তার(মালিঙ্গা) বিপক্ষে ব্যাট করতে আসতাম, তখন মনে মনে বলতাম… ওর চুল নয়, বল দেখ। শুভ জন্মদিন বন্ধু।’ -নিজের টুইটার অ্যাকাউন্টে এভাবেই মালিঙ্গাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি।

আন্তর্জাতিক ক্রিকেটে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) একসঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন টেন্ডুলকার-মালিঙ্গা। টেন্ডুলকার ক্রিকেট ছেড়ে এখন দলটির মেন্টর। গত আসরে খেলোয়াড় হিসেবে না খেলিয়ে বোলিং মেন্টর হিসেবে মালিঙ্গাকে নিয়োগ দিয়েছে মুম্বাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাসিথ মালিঙ্গালিড স্পোর্টসশচীন টেন্ডুলকার
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT