চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের উন্নয়ন নিয়ে কখনোই আত্মতুষ্ট থাকা যাবে না: জিনপিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
চীন-শি জিনপিং

চীনের কখনোই নিজের উন্নয়ন নিয়ে আত্মতুষ্ট হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপল’স কংগ্রেস (এসপিসি)-এর বার্ষিক সমাপনী অধিবেশনে জিনপিং এ কথা বলেন।

জিনপিং বলেন, চীন বর্তমানে তার ইতিহাসের এক সংকটপূর্ণ ধাপে আছে এবং শুধু সমাজতন্ত্রই একে রক্ষা করতে পারে। চীনকে বিভক্ত করতে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদ সম্পর্কেও হুঁশিয়ার করেছেন জিনপিং।

বিবিসি জানিয়েছে, ভাষণে জিনপিং চীন নিয়ে তার বিশাল পরিকল্পনার কথা তুলে ধরেন। দেশকে ‘পুনরুজ্জীবিত’ করা এবং মানব সভ্যতায় চীনের বিরাট অবদান চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাও পুনর্ব্যক্ত করেন তিনি।

‘ইতিহাস ইতোমধ্যে বিষয়টা প্রমাণ করেছে এবং ভবিষ্যতেও প্রমাণ করতে থাকবে যে একমাত্র সমাজতন্ত্রই চীনকে বাঁচাতে পারে,’ বলেন জিনপিং।

জনগণকে চীনের ‘প্রকৃত বীর’  উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, তিনি এবং তার সহযোগী রাজনীতিকদের জনস্বার্থেই কঠোর পরিশ্রম করতে হবে।চীন-শি জিনপিং

এনপিসি অধিবেশনগুলো মূলত চীনের প্রতি বছরের রাজনৈতিক পরিবর্তনের ধাপের এ ধরনের চিহ্ন। যেমন এ বছরের অধিবেশনে চীনের নির্বাচিত প্রেসিডেন্টের ওপর থেকে দুই মেয়াদ শাসনের সীমাবদ্ধতা তুলে দেয়া হলো। এর ফলে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং আক্ষরিকভাবেই আজীবন প্রেসিডেন্ট থাকার সুযোগ পেয়ে গেছেন।

Reneta

সমালোচকদের অভিযোগ, এনপিসির এই সংসদীয় অধিবেশনগুলোতে সদস্যরা বছরে একবার একসাথে বসেন শুধু রাষ্ট্রনায়কের নেয়া বিভিন্ন সিদ্ধান্তে সরকারি সিল মেরে বৈধ করার জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শি জিনপিং
শেয়ারTweetPin1

সর্বশেষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

জুলাই ১০, ২০২৬

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

জুলাই ১০, ২০২৬

লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আয়াতুল্লাহ খামেনি মাশহাদে সমাহিত

জুলাই ১০, ২০২৬
ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT