করোনা মহামারির কারণে দেশে আসা ২২ হাজার ভারতীয় শিক্ষার্থীদের আর চীনে ফেরার অনুমতি না দেয়ার জের ধরে চীনা নাগরিকদের ইস্যু করা পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত।
গ্লোবাল এয়ারলাইন্স সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) এর বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য নিশ্চিত করে।
আইএটিএ জানায়, গত ২০ এপ্রিল ভারত সরকারের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, চীনের নাগরিকদের ইস্যু করা পর্যটন ভিসার আর কোন বৈধতা নেই।তবে এখনও চীনা নাগরিকদের ব্যবসা, কর্মসংস্থান, কূটনৈতিক এবং অফিসিয়াল ভিসা দিচ্ছে দেশটি।
আইএটিএ আরও জানায়, সরকারের জারি করা নির্দেশনায় বলা হয়, ভুটান, মালদ্বীপ এবং নেপালের নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।
দুই বছরের ও বেশি সময় ধরে করোনা মহামারির সময় দেশে আসা ২২ হাজার শিক্ষার্থী আটকে আছে ভারতে যাদের সবাই চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছিলেন। করোনা পরিস্থির কারণে ভিসা প্রক্রিয়া বন্ধের পাশাপাশি ভারতের ফ্লাইট বন্ধ রেখেছে চীন।








