চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগে চীনের স্বার্থ কী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে অবকাঠামোগত উন্নয়নে চীন ১০ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প হাতে নিয়েছে। বাংলাদেশে ফাইবার অপটিক ক্যাবল নেটওয়ার্ক খাতে ১৩ বছরে ১০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করবে তারা। দেশব্যাপি ইউনিয়ন, থানা, এবং গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের আওতায় আনতে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

কিন্তু বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অবকাঠামোগত অনুন্নয়ন সত্ত্বেও চীন কেন এই সহায়তা দিবে? এশিয়ান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে এর কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশ ভৌগলিক কৌশলগতভাবে ভারতের পূর্বের রাজ্য গুলোর সঙ্গে সীমান্ত সংযোগ রয়েছে। ভারত-চীনের সম্পর্ক টানাপোড়ানের মাঝে চীন বাংলাদেশকে ঋণ সহায়তার মাধ্যমে বন্ধুত্ব সম্পর্ক রাখতেই এই বিনিয়োগ। শুধু চীনই একমাত্র দেশ নয়, কৌশলগত ভৌগলিক অবস্থানের দিক থেকে টোকিও, নয়া দিল্লি এবং ওয়াশিংটন বাংলাদেশকে গুরত্বের সাথে বিবেচনা করছে।

তবে ইন্টারনেট সেবা গ্রহণ এবং ব্যবহারে বাংলাদেশ পিছিয়ে আছে বা ভালো অবস্থান নেই তা বলার সুযোগ নেই। শুধু গত সপ্তাহে জন প্রতি দেশের ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। তবে দেশের কাঠামোগত সমস্যার সমাধান শুধু টাকা দিয়ে হবে না। আবার ডুয়িং বিজনেস এর জরিপে বালাদেশের অবস্থান যুদ্ধবিধস্ত আফগানিস্তানের নিচে রয়েছে।

বাংলাদেশ অবকাঠামোগতভাবে তথ্য প্রযুক্তিখাতে বিনিয়োগে এখনোও অপ্রস্তুত। নেই গঠনমূলক তদন্তের পরিবেশ। সরকার ইতোমধ্যে থার্ড জেনারেশন বা থ্রিজি’র জায়গায় ফোর জি বাস্তবায়নে নীতি গ্রহণ করেছে। নতুন এই প্রস্তাবনায় মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে টাওয়ার শেয়ারিং বন্ধ এবং নিজেদের মধ্যে কেনাবেচার ব্যাপারগুলো বন্ধ করা হবে। কোম্পানিগুলোর অসুস্থ প্রতিযোগিতা বন্ধে সরকারের পক্ষ থেকে টাওয়ার কোম্পানির লাইসেন্স পরিমান হ্রাস করা হবে বলে জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ-চীন-ভারত- মিয়ানমার এর বিশেষ অর্থনৈতিক করিডোরে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার আওতায় বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে চায় ভারত। বেইজিং এর অগ্রগতিকে বাধা দিতে ভারত জাপানের সঙ্গে কাজ করে যাচ্ছে। চীনের সিল্ক রোড মোকাবেলায় জাপানের জাইকার ৬০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তায় ভারতের মিজোরাম এবং মেঘালয় হয়ে জাতীয় হাইওয়ে নির্মাণ করছে। এই রাস্তা ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সীমান্তসহ বাংলাদেশকে সংযোগ করবে।

বাংলাদেশের অবস্থানের কারণে প্রত্যেকে তাদের নিজস্ব লাভের প্রত্যাশায় ব্যবহার করছে। যেটা ঢাকার জন্য খুব দুঃখজনক। বাংলাদেশ অন্যদেশগুলোর কাছে দাবার গুটি। বাংলাদেশকে উন্নত দেশগুলো তাদের আন্তর্জাতিক খেলার বলি বানাতে চায়।

Reneta

তাদের প্রতিবেদেনে বলা হয়, বাংলাদেশের সামনে এখন সোনাদিয়া দ্বীপের সমুদ্র বন্দর নির্মাণ করবে। সেখানেও ভারত, জাপান, এবং চীনের বিনিয়োগ করার সম্ভাবনা রয়েছে। কারণ জাহাজের কন্টেইনার নিয়ন্ত্রণ করতে এই সুযোগ কেউ হাত ছাড়া করতে চাইবে না। তবে বেইজিং এবং টোকিও প্রথম বাংলাদেশকে সমুদ্র বন্দর নির্মাণের প্রস্তাব করে। বাংলাদেশের কোন সমুদ্র বন্দর না থাকায় প্রতিদিন ১৫ হাজার ডলার অর্থনৈতিক লোকসানে পরতে হচ্ছে। তাই তথ্যপ্রযুক্তি খাতে চীনের এই বিনিয়োগ শুধু প্রতিযোগিতার অংশ নয় বরং এটি অন্যদের মোকাবেলা করার হাতিয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্য-প্রযুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষকদল নেতার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে নারীকে তালাক দিলেন স্বামী

এপ্রিল ১০, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ: তিন প্রশ্নের উত্তর

এপ্রিল ১০, ২০২৬

দিয়াবাতের গোলে আবাহনীর কাছে হারল মোহামেডান

এপ্রিল ১০, ২০২৬

গভীর রাতে অটোরিকশা চালককে ডেকে নিয়ে হত্যা

এপ্রিল ১০, ২০২৬

এ বছর বাড়বে বজ্রপাত, সাবধান না হলে বাড়বে মৃত্যু

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT