চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিন্তার বিষয় ডেঙ্গু জ্বর

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
২:২১ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৮
সম্পাদকীয়
A A
এডিশ মশা

এডিশ মশা

জুন-জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কে ধরা হয় ডেঙ্গু মৌসুম বলে। গত বছর চিকুনগুনিয়ার প্রকোপ থাকলেও এবছর চিকুনগুনিয়া তেমন দেখা যায়নি, তবে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চিকিৎসকসহ সংশ্লিষ্টরা বলছেন, এই মৌসুমে ডেঙ্গু আক্রান্ত বেশির ভাগ রোগীই দ্বিতীয় বা তৃতীয়বারের মতো ডেঙ্গুতে ভুগছেন।

সরকারের আইইডিসিআর বলছে, সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু মৌসুম। এরপরও যতদিন বৃষ্টি হবে ডেঙ্গুর প্রকোপ বাড়বে বলেও সতর্ক করেছে তারা। যদিও জুন-জুলাই থেকে সেপ্টেম্বর ডেঙ্গু মৌসুম, তারপরও চলতি বছর জানুয়ারি মাসে ডেঙ্গুর রোগী সনাক্ত হয়েছে।

সরকারি হিসাবে, জুন মাসে ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে তিনশ’ জন। জুলাই মাসে আট শ’ ৬৪ জন। আর চলতি মাসে ১৪ই আগস্ট পর্যন্ত পাঁচশ’ ৯৬ জন ডেঙ্গু রোগীর তথ্য পাওয়া গেছে।

আইইডিসিআর আরও বলছে, চলতি বছর ডেঙ্গুর প্রকোপ গত বছরের তুলনায় বেশি। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্তের পরিস্থিতি ২০১৬ সালের কাছাকাছি বা বেশিও হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। ২০১৬ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলো ৬ হাজার জনের বেশি, আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিলো ১৪ জনের। চলতি বছর এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।

ঈদের প্রায় এক সপ্তাহের ছুটিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশার উৎপাত বাড়তে পারে বলে আগেই জানিয়েছিল আইইডিসিআর। এডিস মশার প্রজননস্থল বিষয়ে সতর্ক বার্তাও জানিয়েছিল আগেভাগে।

ঈদের ছুটির আগে ও পরে গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে অনেকের ডেঙ্গুতে আক্রান্তের খবর আসতে শুরু করেছে। আর আগস্টের প্রথম ১৪ দিনে যে আক্রান্তের সংখ্যা, তাও চিন্তার বিষয়।

Reneta

ডেঙ্গু আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি অনেক, আর এই রোগের সরাসরি প্রতিরোধের একমাত্র ব্যবস্থা হচ্ছে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। গতবছরের এক জরিপ বলছে, ঢাকার ১০০ এলাকায় মধ্যে ৭০টিতেই এডিস মশার ঘনত্ব মাত্রা ২০ এর উপরে। এর মধ্যে ১৫টি এলাকা বেশি ঝুঁকিপূর্ণ যেখানে ৫০ এর উপরে মশার ঘনত্ব। আবাসিক এলাকাগুলোতে জমে থাকা স্বচ্ছ-পানিতে এডিস মশার প্রজননস্থল। ফুলদানি, পরিত্যাক্ত টায়ার, নারকেলের মালা, এয়ারকন্ডিশনারের পানি ও নির্জন গলি/ড্রেনে জমে থাকা পানিতে এডিস যেনো বংশ বিস্তার করতে না পারে, সে বিষয়ে সকল নাগরিককে সচেতন হতে হবে।

যেহেতু ডেঙ্গু জ্বরের মৌসুম চলছে, তাই জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। সকলের সচেতনতা আর যথাসময়ের পদক্ষেপে ডেঙ্গু দূরে থাকুক নাগরিকজীবন থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিশ মশাডেঙ্গু জ্বরডেঙ্গুর প্রকোপরাজধানীতে ডেঙ্গু
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT