চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকেন পক্সে বিলীন আমিরের বিশ্বকাপ স্বপ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের ঘোষিত ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পাননি। তারপরও বিশ্বকাপে খেলার একটা সুযোগ ছিল মোহাম্মদ আমিরের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করলেই মিলতে পারত বিশ্বকাপের টিকিট। আমিরের সেই আশায় জল ঢেলে দিয়েছে জলবসন্ত বা চিকেন পক্স। যার কারণে, আমিরের বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হল।

বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ম্যাচে থাকলেও ভাইরাস ইনফেকশনের কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের দলে ছিলেন না আমির। একই কারণে ইংলিশদের বিপক্ষে মঙ্গলবার হতে যাওয়া তৃতীয় ম্যাচেও খেলতে পারবেন না বলে খবর। ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে, আমিরের ভাইরাস ইনফেকশনটা আসলে চিকেন পক্স।

অসুস্থতার কারণে আমির এখন আর দলের সঙ্গে থাকবেন না। তবে পরিবারের সঙ্গে লন্ডনেই থাকবেন। পাকিস্তানি এ পেসারের সেরে উঠতে কত সময় লাগবে সেটা এখনো পরিষ্কার নয়।

Banglabid

বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি।

বিশ্বকাপে যদি খেলতে না পারেন, তাহলে ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করবেন আমির। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞার কারণে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপ খেলতে পারেননি তিনি।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর থেকে বলে ধার কমেছে আমিরের। এই সময়ে ১৫ ওয়ানডে ম্যাচে (এরমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচও আছে) ১০১ ওভার বল করে উইকেট পেয়েছেন পাঁচটি। গড় ৯২.৬০।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিরক্রিকেট বিশ্বকাপ-২০১৯পাকিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT