চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাল আমদানি কমাতে শুল্ক কর বাড়লো দ্বিগুণেরও বেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ২২, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
চালের দাম

বিদেশ থেকে চাল আমদানি কমিয়ে কৃষকদের বাঁচাতে আমদানি শুল্ক বাড়িয়ে ৫৫ শতাংশ করা হয়েছে। যা বিদ্যমান শুল্ক করের চেয়ে দ্বিগুণেরও বেশি। আজ থেকেই এ শুল্ক কার্যকর হবে।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের এ সংক্রান্ত জারি করা একটি সার্কুলারে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড চাল আমদানিতে নিরুৎসাহি করতে চালের উপর বর্তমান প্রযোজ্য আমদানি শুল্ক ২৫ শতাংশ বহাল রেখে রেগুলেটরি ডিউটি ৩ শতাংশ হতে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

একই সাথে এসব পণ্যের উপর ৫ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। ফলে চাল আমদানির ক্ষেত্রে বর্তমানে মোট করভার দাঁড়িয়েছে ৫৫ শতাংশ।

এর মধ্যে কাস্টম ডিউটি ২৫ শতাংশ, রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ ও অগ্রিম আয়কর ৫ শতাংশ অন্তর্ভুক্ত রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা সার্কুলারটি আজ বুধবার থেকেই কার্যকর হবে।

Reneta

এ বিষয়ে সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, চলতি ২০১৮-২০১৯ অর্থবছরে ১০ মাসে প্রায় ৩ লাখ ৩ হাজার টন চাল আমদানি করা হয়েছে।

এতে দেশীয় কৃষকরা উৎপাদন খরচের চেয়েও কম মূল্যে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছে। যার ফলে প্রান্তিক কৃষকেরা আর্থিকভাবে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তিনি বলেন, কৃষকদের আর্থিক ক্ষতি হতে রক্ষা করতে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আমদানি পর্যায়ে চালের উপর এ আমদানি শুল্ক কর বাড়ানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালের দামধানের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT