চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছরের জন্য রোনালদোদের ডেরায় আসছেন এরিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চার বছরের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আসছেন এরিক টেন হ্যাগ। স্প্যানিশ দৈনিক মার্কা জানাচ্ছে, নতুন মৌসুমে ডাচ চ্যাম্পিয়ন আয়াক্স ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে আসার সম্মতি জানিয়েছেন এই ডাচম্যান।

ওলে গানার সলশেয়ারের বিদায়ের পর রেড ডেভিলদের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রাল্ফ র‌্যাঙ্গনিক। তার অধীনে রোনালদোরা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলতে বাদ পড়ার পর শঙ্কায় প্রিমিয়ার লিগে শেষ চারে থাকা নিয়েও। এমন অবস্থা ঐতিহাসিক ক্লাবটির জৌলুস ফেরাতে ডাগ আউটে টেন হ্যাগকে টানছেন ইংলিশ ক্লাবটি।

কদিন আগে, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছিল, রোনালদোদের কোচ হিসেবে টেন হ্যাগকে ইতিমধ্যে নিশ্চিত করেছে ম্যানচেস্টারের ক্লাবটি। গত মাসে সাক্ষাৎকারে ক্লাব কর্তাদের মনও জয় করে নিয়েছেন এ ডাচম্যান। অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

কোনো সমস্যা না হলে এ মাসেই ৫২বর্ষী এরিককে নতুন বস হিসেবে ঘোষণা দিতে পারে ম্যানইউ, জানিয়েছে মার্কা। ইউনাইটেড বলছে, আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত না হলেও নতুন কোচের জন্য আলোচনা একটি অগ্রসর পর্যায়ে রয়েছে।

এদিকে, ক্লাবের ট্রান্সফার মার্কেটের লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন রোনালদোদের ভাবী বস। আসছে দলবদলের বাজারে পছন্দের খেলোয়াড় টানার কাজও শুরু করে দিয়েছেন টেন হ্যাগ, আসছে এমন খবরও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়াক্সএরিকটেন হ্যাগম্যানইউরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT