চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছর নিষিদ্ধ পাকিস্তানের শাহজাইব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী ওপেনার শাহজাইব হাসানের সাজা এক বছর থেকে বাড়িয়ে চার বছর করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

২৮ বছর বয়সী শাহজাইব এই বছর ফেব্রুয়ারিতে নিষিদ্ধ হন। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও বোর্ডকে না জানানোর অপরাধে তাকে ওই সময় এক বছর নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে দশ লাখ রুপি জরিমানা করা হয়।

এই শাস্তিকে ‘সহনশীল’ মন্তব্য করে পাকিস্তান বোর্ড সাজা বাড়ানোর আপিল করে। তারই রায় ঘোষণা করা হল শুক্রবার।

গত বছর পাকিস্তান সুপার লিগে ফিক্সিংয়ের ব্যাপারে শাহজাইবসহ আরও ছয় ক্রিকেটারকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে শারজিল খান, খালিদ লতিফ, মোহাম্মদ নেওয়াজ এবং নাসির জামশেদকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে।

জামশেদ আবার অন্য একটি অভিযোগে আজীবন নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছেন। সামনের সপ্তাহে সেই রায় ঘোষণা করা হতে পারে।

শাহজাইবের আইনজীবী জানিয়েছেন এই সাজার বিরুদ্ধে তারা কোর্টে চ্যালেঞ্জ করবেন।

Reneta

শাহজাইব পাকিস্তানের হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন। শেষবার মাঠে নামেন ২০১০ সালের নভেম্বরে। টি-টুয়েন্টি খেলেছেন দশটি। ২০০৯ সালের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন।

জামশেদের মতো শাহজাইবও এখন যুক্তরাজ্যে বসবাস করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেট বোর্ডলিড স্পোর্টসশাহজাইব হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT