চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চার দলীয় জোট আর মুফতি হান্নানের নেতৃত্বেই গ্রেনেড হামলা’

পরাগ আজিমপরাগ আজিম
৩:১৭ পূর্বাহ্ন ০৩, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, চার দলীয় জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় মুফতি হান্নানের নেতৃত্বে একুশে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। আজ রবিবার আদালতে দেয়া সাক্ষ্যে তিনি এ কথা বলেন।

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার দু’শ ৫তম সাক্ষী আওয়ামী লীগের সে সময়ের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আদালতে দেয়া সাক্ষ্যে তিনি জানান, ২০০৪ সালের একুশে আগস্ট আওয়ামী লীগ এর সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় তিনিও আহত হয়ে দেশ বিদেশের কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন।

আমির হোসেন আমু বলেন, আমার শরীরে এখনো স্প্রিন্টার রয়েছে, সবগুলো উঠানো সম্ভব নয়।ডাক্তাররা বলেছেন পা থেকে স্প্রিন্টার তুলতে গেলে অনেক টিস্যু নষ্ট হয়ে যাবে, পা প্যারালাইস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আর তুলি নি।

শিল্পমন্ত্রী আরো বলেন, সেদিন চারদলীয় সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মুফতি হান্নানের নেতৃত্বে ওই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।যে প্রকৃত দোষী সেই যেন শাস্তি পায়।

রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য তৎকালীন বিএনপি জামায়াত চারদলীয় জোটের প্রত্যক্ষ মদদে এবং তাদের সাহায্য সহযোগিতায় এবং পৃষ্ঠপোষকতায় হরকাতুল জিহাদ ও তাদের নেতা মুফতি হান্নান এই গ্রেনেড হামলার মাধ্যমে ২৪ জনকে হত্যা করেছে।

Reneta

সাক্ষ্য দেয়ার পর, মুফতি হান্নানের পক্ষে তার আইনজীবী আমির হোসেন আমুকে জেরা করেন। অন্য কেউ জেরা না করায় সোমবার পর্যন্ত সাক্ষগ্রহণ মূলতবি করেছেন আদালত।

Jui  Banner Campaign
ট্যাগ: একুশ আগস্টগ্রেনেড হামলাচার দলীয় জোটমুফতি হান্নান
শেয়ারTweetPin

সর্বশেষ

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শিক্ষাকে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ হিসেবে দেখবে সরকার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সরকার কি ১শ মিটার দৌঁড়ের জন্য প্রস্তুতি নিয়েছেন নাকি ম্যারাথন খেলবেন: দেবপ্রিয় ভট্টাচার্য

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT