চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঞ্চল্যকর স্কুলছাত্র সাঈদ হত্যা মামলার রায় আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সিলেটে স্কুলছাত্র আবু সাঈদ অপহরণ ও হত্যা মামলার রায় আজ দেওয়া হবে। রোববার আসামি ও বাদী পক্ষের যুক্তিতর্ক শেষে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ মামলার রায়ের এ দিন রাখেন বলে জানান আদালতের বিশেষ পিপি আব্দুল মালেক।

তিনি বলেন, গত ১৭ নভেম্বর এই আদালত আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন। বিচার শুরুর নয় কার্যদিবসের মধ্যেই এই মামলার রায় ঘোষণা হচ্ছে।

রায়ের তারিখ ঘোষণার সময় মামলার আসামি সিলেট বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও মাহিব হোসেন মাসুম আদালতে উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

গত ১৯ নভেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে শেষ হয় ২৬ নভেম্বর। এ সময় ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের জবানবন্দি শুনেছে আদালত।

পিপি আব্দুল মালেক আরো বলেন, সাক্ষী ও যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণ করেছি। তাদের সর্বোচ্চ শাস্তিই হবে বলে আশা করছি।

তবে বিবাদী পক্ষের আইনজীবী শেখ আশরাফুল আলম বলেন, মামলায় দুর্বল সাক্ষীসহ বেশ কিছু ত্রুটি রয়েছে। আশা করছি আসামিরা খালাস পাবেন।

Reneta

সাঈদের বাবা আব্দুল মতিন বলেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

চলতি বছরের ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর পর ১৪ মার্চ রাতে নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার একটি বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন সাঈদের বাবা আব্দুল মতিন কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

গত ২৩ সেপ্টেম্বর চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এর মধ্যে তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিলেটস্কুলছাত্র হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান ১৪তম

জুলাই ৩, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমরা

জুলাই ৩, ২০২৬

৯২ বছরে প্রথম নকআউটে জয়ের দেখা পেয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেড়েছে মুরগি, আলু, বেগুন ও কাঁচা মরিচের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম শনাক্ত: দ্রুত ব্যবস্থার নির্দেশ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT