চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরির লোভ দেখিয়ে নগ্ন ছবি সংগ্রহ, ইঞ্জিনিয়ার আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৯
আন্তর্জাতিক
A A

পাঁচ তারকা হোটেলে লোভনীয় চাকরির প্রস্তাব! তবে চাকরিটি পেতে হলে পাঠাতে হবে নিজের নগ্ন ছবি ও ভিডিও। কারণ প্রার্থীদের ফিগার দেখেই নিয়োগ দিতে চান চাকরিদাতারা।

এই প্রস্তাবে সাড়া দিয়ে ভারতের ১৬টি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দেয়া ৬শ’ নারী তাদের নগ্ন ছবি পাঠায়। অবশেষে অনেক নারীই বুঝতে পারেন এটা শুধু মাত্রই প্রতারণা।

সম্প্রতি ভারতের চেন্নাইয়ে ঘটা এমনই অভিনব ঘটনায় আটক করা হয় প্রদীপ নামে এক অভিযুক্তকে। যিনি নামকরা একটি তথ্যপ্রযুক্তি সংস্থার ইঞ্জিনিয়ার বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

চেন্নাইয়ে নিজের অফিসে বসে এই কার্যক্রম চালাতো প্রদীপ। অধিকাংশ দিনেই তার থাকতো নাইট শিফট। আর ওই সুযোগেই সে এই সব কাজ করতো বলে পুলিশ জানিয়েছে।

পরে স্থানীয় এক নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রদীপকে তার চেন্নাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে শনিবার হায়দরাবাদে নিয়ে যায়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরেই ওই ব্যবসা চালাচ্ছিল প্রদীপ। পাঁচ তারকা হোটেলে লোভনীয় চাকরির টোপ দিয়ে ইতিমধ্যেই সে ভারতের ১৬টি রাজ্যের ৬শ’ নারী আবেদনকারীর কাছ থেকে তাদের নগ্ন ছবি ও ভিডিও নিয়েছে।

Reneta

অভিযুক্ত প্রদীপ পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করে জানিয়েছে, প্রথমে সে নিজেকে পরিচয় দিতো একটি নামকরা পাঁচ তারকা হোটেলের কর্মী নিয়োগকারী ম্যানেজার হিসেবে। এ পরিচয় দিয়েই নারী আবেদনকারীদের কাছ থেকে ফোন নম্বর সংগ্রহ করতো। তারপর তাদের ডেকে পাঠানো হতো দ্বিতীয় পর্যায়ের একটি ইন্টারভিউয়ে। সেই সময় তাকে সাহায্য করতো আর এক নারী। তার নাম অর্চনা জগদীশ।

চেন্নাই পুলিশ জানিয়েছে, দ্বিতীয় ইন্টারভিউয়ের পরই সম্পূর্ণ অচেনা একটি ফোন নম্বর থেকে নারী আবেদনকারীদের কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতো প্রদীপ। সেই মেসেজেই সে তাদের নগ্ন ছবি ও ভিডিও পাঠাতে বলতো।

কারণ হিসেবে বলা হতো- পাঁচ তারকা হোটেলের কাজটা একেবারে সামনে থেকে করতে হবে এবং লোকজনের সঙ্গে মিশতে হবে বলে হোটেল কর্তৃপক্ষ যাদের নিয়োগ করবে, তাদের ফিগার কেমন, তা-ও জেনে-বুঝে নিতে চায়।

এরপর ওই নারীদের ভিডিও কল করতো সে। কলের মধ্যেই তাদের পোশাক খুলে দেখাতে বলতো। সেই সময়ই সে আলাদা একটি সফটওয়্যারের মাধ্যমে সেই ভিডিও রেকর্ড করে একটি গোপন গ্যালারিতে রাখতো। যে গ্যালারি খোলার জন্য একটি গোপন পাসওয়ার্ড ছিল প্রদীপের।

ভারতীয় পুলিশের মিয়াপুর ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এস রবি কুমার বলেছেন, ‘যে গ্যাজেটগুলো উদ্ধার করা হয়েছে, সেগুলোকে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নগ্ন ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

এখনও আছে দাতব্য চিকিৎসা: আছেন ডা. রাফাত

মে ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বাজারে ভয়াবহ বিস্ফোরণে ৯ হন নিহত

মে ১২, ২০২৬
ছবি: বিএসআইসি–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দেশের আর্থিক খাত ‘পেইনফুল’ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপি ক্ষমতায় আসার পর আসাম-ত্রিপুরায় অনুপ্রবেশ সমস্যা মিটেছে: শুভেন্দু

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT