চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরির জন্য নাসায় আবেদন করে জবাব পেলো নয় বছরের শিশু!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
চাকরির জন্য নাসায় আবেদন করে জবাব পেলো নয় বছরের শিশু!

চাকরির জন্য নাসায় আবেদন করে জবাব পেলো নয় বছরের শিশু!

গত সপ্তাহে ‘প্ল্যানেটারি প্রটেকশন অফিসার’ নামের একটি পদ সৃষ্টি করে তাতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।

বাৎসরিক ছয় অঙ্কের বেতনকাঠামোসহ অন্যান্য অসংখ্য সুবিধার এই লোভনীয় পদের চাকরির বিজ্ঞপ্তি সবার আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়।

অনেকে আবার পদটি নিয়েই হাসাহাসি শুরু করেন। কারণ বৈজ্ঞানিক কল্পনা নির্ভর এই পদটির সৃষ্টি করা হয়েছে পৃথিবীসহ বিশ্বব্রহ্মাণ্ডের অন্যান্য গ্রহকে এলিয়েনদের আক্রমণ থেকে রক্ষা ও সুরক্ষা দেয়ার জন্য।

শুধু তাই নয়, পৃথিবী থেকে সৌর জগতের বাইরে যাওয়া নভোযাত্রীরা যাতে পৃথিবীর প্রাণীকূলের জন্য কোন ধরণের ধ্বংসাত্মক জীবাণু বয়ে নিয়ে আসতে না পারেন- এ সংক্রান্ত সুরক্ষার দায়িত্বও এই প্ল্যানেটারি প্রটেকশন অফিসারের।

এই পদে বছরে এক লাখ ২৪ হাজার ইউএস ডলার থেকে এক লাখ ৮৭ হাজার ডলার পর্যন্ত বেতন দেয়া হবে।

কিন্তু এসব আলোচনাকে ছাড়িয়ে গেছে অন্য একটি ঘটনা। এই পদে আবেদন করেছেন নিউ জার্সির মাত্র নয় বছর বয়সী এক ছেলে শিশু। নাসার ওই পদে চাকরি আবেদন করতে নিজেকে ‘এলিয়েন’ উল্লেখ করে নিজ হাতে পেন্সিল দিয়ে একটি আবেদনপত্র লিখেছেন জ্যাক ডেভিস নামের ওই বালক।

Reneta

চিঠিতে ডেভিস নাসাকে লেখেন, ‘প্রিয় নাসা, আমার নাম ডেভিস এবং আমি আপনাদের প্ল্যানেটারি প্রটেকশন অফিসার পদে চাকরির আবেদন করছি। আমার বয়স মাত্র নয় হতে পারে, কিন্তু আমি মনে করি পদটির জন্য আমি উপযুক্ত।’

নিজের যোগ্যতার উল্লেখ করতে গিয়ে ডেভিস লেখেন, তার বোন তাকে ‘এলিয়েন’ বলে সম্বোধন করেন। তিনি জনপ্রিয় টিভি শো ‘মারভেল এজেন্টস অব সিল্ড’ দেখেছেন।

ওই চিঠির শেষে ডিভিস উল্লেখ করেন যে তিনি ভিডিও গেম খেলতে বেশ পারদর্শী এবং তার ওই চিঠির সব থেকে আকর্ষণীয় অংশ ছিল এই লাইনটি ‘আমি এখন ছোট, সুতরাং আমি একজন এলিয়ানের মতো চিন্তা করতে শিখতে পারবো’।

চিঠির শেষে ডেভিস নিজের নাম লেখার পর নিচে ‘গার্ডিয়ান অব দি গ্যালাক্সি’ এবং ‘ফোর্থ গ্রেড’ এই দুটি শব্দকে নিজের পরিচয় হিসেবে উল্লেখ করেন।

তবে জ্যাক ডেভিসকে ওই পদে নিয়োগ দেয়া হয়নি। কিন্তু নিজের ওই চিঠির একটি চমৎকার জবাব পেয়েছেন তিনি। নাসার প্ল্যানেটারি সায়িন্স বিভাগের পরিচালক নিজে লিখেছেন তাকে।

ড. জেমস এল. গ্রিণ জ্যাককে পড়াশোনায় আরও মনযোগী হয়ে স্কুলে ভাল রেজাল্ট করতে পরামর্শ দিয়েছেন এবং ভবিষ্যতে তিনি নাসায় কাজ করবেন এমন শুভাকাঙ্ক্ষা জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT