চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাইনবাবগঞ্জে বিরল প্রজাতির স্ত্রী নীল গাই উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A

চাঁপাইনবাবগঞ্জ জেলার মাসুদপুর সীমান্তে ভারত থেকে ভেসে আসা একটি স্ত্রী প্রজাতির বিরল নীল গাই উদ্ধার করেছে ৫৩ বিজিবি।

শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর ঠুঠাপাড়া সীমান্ত এলাকা থেকে নীল গাইটি উদ্ধার করা হয়। শুক্রবার রাতে নীল গাই উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ৫৩ বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান জানান: সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন ঘাস কাটতে মাঠে গেলে তারা পদ্মা নদীর পাড়ে কাদায় আটকে থাকা অবস্থায় একটি নীল গাই দেখতে পান। পরে স্থানীয়রা মাসুদপুর বিওপিতে খবর দিলে তাদের সহায়তায় বিজিবি সদস্যরা নীল গাইটিকে উদ্ধার করে।

বিজিবি আরও জানায় শুক্রবার রাত ১০টার দিকে রাজশাহী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় নীল গাইটি।

রাজশাহী ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ’ বিভাগের ফরেস্টার আশরাফুল ইসলাম জানান: উদ্ধার হওয়া নীল গাইটি স্ত্রী প্রজাতির এবং দেশে বিরল। নীল গাইটিকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্ধারচাপাইনবাবগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT