চাঁদপুরের ফরিদগঞ্জে সড়কের সংস্কার কাজ শুরুর দুই দিন না পেরুতেই উঠে যাচ্ছে কার্পেটিং। এ নিয়ে চরম দুর্ভগে দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
আড়াই কিলোমিটার ‘রূপসা জিসি-চান্দ্রা জিসি রোড ভায়া পাইকপাড়া এসঅ্যান্ডএন ইউপি শাহীবাজার বাংলাবাজার সড়ক’ পুনঃসংস্কারের কাজের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩১ লাখ ১৫ হাজার টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে কাজটি না করে ২০১৭-১৮ অর্থবছরের শেষ সময় এসে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন না করেই তড়িঘড়ি করে নিম্নমানের বিটুমিন ও নুঁড়ি পাথর দিয়ে কাজ শুরু করেছে। সংস্কার কাজ চলা অবস্থায়ই উঠে যাচ্ছে সড়কের কাপের্টিং।
ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, প্রাকৃতিক কারণে নির্ধারিত সময়ে সড়ক সংস্কার কাজ শুরু করা যায়নি। অনিয়ম ঠেকাতে সংস্কার কাজ তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি।
এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ আদায় করার সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে







