চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে সিনিয়র জুনিয়র বিতর্কে কিশোর খুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২০
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে সিনিয়র জুনিয়র বিষয়ে বির্তকের জেরে ইয়াছিন মোল্লা নামে এক দর্জি শ্রমিক নিহত হয়েছে।

চাঁদপুর পৌরসভা নির্বাচন চলাকালীন সময়ে শনিবার দুপুরে চাঁদপুর শহরের ৮নং ওয়ার্ডের গনি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইয়াছিন শহরের কোড়ালিয়া রোডে হারুণ মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গনি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ইয়াসিন ও সাহেদ পাটওয়ারী সিনিয়র জুনিয়র বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। এসময় সাহেদের হাতে থাকা ছুরি দিয়ে ইয়াসিনের গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা রেফার করে। ঢাকা নেয়ার পথে বাবুরহাট এলাকায় ইয়াসিনের মৃত্যু হয়।

ইয়াসিন মোল্লা পেশায় দর্জি শ্রমিক। সে চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী হেলাল হোসাইনের কর্মী ছিল।

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মাহাবুবুর রহমান জানান, মৃত্যুর বিষয়টি নির্বাচনকেন্দ্রিক নয়। তবে ভোট গ্রহণের সময়ে ঘটনাটি ঘটেছে। আমরা তদন্তসাপেক্ষে আসল বিষয়টি উদঘাটন করার চেষ্টা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর খুনচাঁদপুরে খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT