চাঁদপুরে রেপিড এন্টিজেন পদ্ধতিতে করোনা টেস্ট শুরু হয়েছে। প্রথম বারের মতো চাঁদপুর সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই পদ্ধতিতে করোনা টেস্ট করা হয়।
এদিন ৮টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে রেপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে, সেখানে ২ জনের পজিটিভ এসেছে। তবে আরটিপিসিআর কেন্দ্রেও নমুনা পরীক্ষা অব্যাহত রয়েছে।
সিভিল সার্জন ডা: সাখাওয়াত উল্লাহ জানান, দ্রুত করোনা টেস্টের ফলাফল জানতে চাঁদপুরের সব উপজেলায় রেপিড এন্টিজেন্ট পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে এই পদ্ধতিতে মাত্র ২০ মিনিটে করোনা টেস্টের রিপোর্ট জানা যায়। এর ফলে উপজেলা পর্যায়ে ব্যাপক সংখ্যক লোককে করোনা টেস্টের আওতায় আনা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।








