চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্রসহ নানা অপরাধে চলতি মাসে ৩৫ রোহিঙ্গা আটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:০৯ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
অপরাধ, কক্সবাজার
A A
বিভিন্ন রঙের গাড়ির সারি, যানজটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে অনেকেই নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এরইমধ্যে পুলিশ এবং স্থানীয়দের উপর হামলার ঘটনা ঘটেছে একাধিকবার। চুরি-ডাকাতির ঘটনাও ঘটছে অহরহ। চলতি মাসেই অস্ত্রসহ নানা অপরাধে ৩৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

মিয়ানমারে সহিংসতার পর গত ২৫ আগস্ট থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিয়েছে সাড়ে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা। পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়, খাবার, চিকিৎসা, স্যানিটেশন, শিক্ষাসহ সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। বাংলাদেশ তাদের মানবিক কারণে আশ্রয় দিলেও রোহিঙ্গাদের মধ্যে অনেকেই নানা অপরাধে জড়িত।

ক্যাম্পের বাইরেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক রোহিঙ্গা। সব ধরনের সহায়তার পরও ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে মরিয়া অনেকে। এ পর্যন্ত ৩১ হাজার রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

Banglabid

কক্সবাজার জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে কবির আহম্মদ নামে এক এসআইকে পিটিয়ে আহত করে রোহিঙ্গারা। ২৭ অক্টোবর রামুর খুনিয়াপালংয়ে আব্দুল জব্বার নামে এক বাঙালি যুবককে কুপিয়ে হত্যা করে এক রোহিঙ্গা। একই দিন বালুখালী ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় ৪ জন নলকূপ শ্রমিক আহত হয়। সে সময় দেশীয় ২টি বন্দুকসহ ২ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। ৩০ অক্টোবর ডাকাতির প্রস্তুতির সময় উখিয়ার বালুখালী ক্যাম্প এলাকার বাগান থেকে অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে আটক করে র‌্যাব।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT