চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শাকিবের অনুরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২০
বিনোদন
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে চলচ্চিত্রের পরিবেশ সৃষ্টির অনুরোধ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান। তিনি বলেছেন, ‘প্লিজ, আপনি শুধু আমাদের কাজের পরিবেশটুকু তৈরি করে দিন, বাকিটা আমরাই তৈরি করে নেব।’ 

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যু দিনে এফডিসিতে উপস্থিত থেকে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারকারা। চলচ্চিত্র পরিবারের আয়োজনে শোক সভায় উপস্থিত ছিলেন ঢাকাই ছবির ‘কিং খান’।

বিকেলে শাকিব খান তার অফিসিয়াল ফ্যান পেজে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, আপনার বাবা তথা সমগ্র বাঙালি জাতির পিতার হাতে গড়া এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে কঠোর পদক্ষেপ নিন। আপনি ছাড়া আর কোনো উপায় দেখছি না।

প্রধানমন্ত্রীর কাছে শাকিবের এ আবেদন জানানোর কারণ, গত কয়েক বছর ধরে চলচ্চিত্রে মন্দা বিরাজমান। এর মধ্যেই বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসিতে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। চলচ্চিত্রকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করার অভিযোগও আছে। দিনশেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে চলচ্চিত্র। শাকিব খান মনে করেন, এতে করে সুষ্ঠুভাবে কাজ করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী যদি সদয় হন তবেই এ বিশৃঙ্খল অবস্থা দূর হবে।

দুই দশকের মধ্যে প্রায় ১৪ বছর শাকিব খান রাজত্ব  করছেন। এ নায়ক বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসি ভালো নেই। ভালো নেই এখানকার মানুষগুলো। বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো আজ তার হাতে গড়া এফডিসির এমন অবস্থা দেখতে হতো না। গুটি কয়েক মানুষ কয়েক বছর ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া স্বপ্নের এই এফডিসিকে দেশের আপামর মানুষের কাছে বিতর্কিত করে চলছে।

শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে দেয়া শাকিবের আবেগঘন পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, শেখ মুজিবুর রহমান দল মত রাজনীত নির্বিশেষে সব কিছুর উর্দ্ধে।শাকিব খান বলেন, একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরেও বঙ্গবন্ধু ছিলেন সংস্কৃতিমনা মানুষ। তিনি ছিলেন চলচ্চিত্রেরও বন্ধু। আজকের এই এফডিসি তারই হাতে গড়া। চলচ্চিত্র শিল্পের উন্নয়নের সঙ্গে অনেকগুলো গঠনমূলক সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। এসব সিদ্ধান্তের ফলে দ্রুত চলচ্চিত্র শিল্পের বিকাশ সম্ভব হয়।

Reneta

শাকিব খান উল্লেখ করেন, জাতির পিতা চলচ্চিত্রে এতোটাই নিবেদিত প্রাণ ছিলেন যে, একটি চলচ্চিত্রে তিনি নিজেও উপস্থিত ছিল। তিনি বলেন, প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম, যার নির্দেশনায় আমারও কাজ করার সুযোগ হয়েছিল, তারই মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘সংগ্রাম’-এর শেষ দৃশ্যে নিজের চরিত্রেই উপস্থিত হয়েছিলেন তিনি। ১৯৭৪ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এমন একজন মহান নেতা চলচ্চিত্রেও কাজ করেছেন! চলচ্চিত্রের একজন মানুষ হিসেবে এ কথাটি বলতে গিয়ে গর্বের আমার বুক ভরে ওঠে।

সবশেষে শাকিব খান বলেন, বঙ্গবন্ধুর পরিকল্পনা, আদর্শ, ন্যায়-নীতি, জীবন, চিন্তা, শিক্ষা ও কর্ম থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, তবেই জাতির পিতার স্বপ্ন সফল হবে বলে। আর সেই লক্ষ্যে যদি অটুট থাকা যায় তাহলে বাংলাদেশ অচিরেই একটা সোনার দেশ হয়ে গড়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিবঙ্গবন্ধুলিড বিনোদনশাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT