চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র ফোরামের মঞ্চে মৌসুমী-ফারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

নানা আলোচনা সমালোচনার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ নামের নতুন সংগঠন। প্রযোজক নাসির উদ্দিন দিলুকে সভাপতি এবং প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতকে সাধারণ সম্পাদক করে এরইমধ্যে সংগঠনটিতে কারা থাকছেন সেটাও নিশ্চিত হওয়া গেছে।

পূর্ব ঘোষিত সময়েই সোমবার দুপুর ১২টায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বসে বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম-এর সংবাদ সম্মেলন। বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম-এর ‘পরিচিতি সভা’ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আর পরিচিতি সভার মঞ্চেই একসঙ্গে দেখা গেলো চিত্রনায়িকা মৌসুমী ও নুসরাত ফারিয়াকে। মূলত অনুষ্টানটির সঞ্চালক হিসেবে রয়েছেন দুই প্রজন্মের এই দুই তারকা।



বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম আগামি দিনে বাংলা চলচ্চিত্রের স্বার্থ নিয়ে কাজ করবে বলে উপস্থিত বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন চিত্রনায়িকা মৌসুমী ও নুসরাত ফারিয়া। মৌসুমী তার বক্তব্যে আরো বলেন, চলচ্চিত্রে ফোরাম কারো বিপক্ষে নয়, কাউকে ছোট করতে নয়। যেসব বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা রোধ করতে চলচ্চিত্র ফোরাম গঠিত হয়েছে।

অন্যদিকে এরআগে চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো সংগঠনের মঞ্চে নুসরাত ফারিয়াকে দেখা যায়নি, তবে চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে ছিলেন মৌসুমী। ক’দিন আগে বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র ফোরামনুসরাত ফারিয়ামৌসুমী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT