চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের প্রচারণায় অতীত আমলনামা

মাশরুর শাকিলমাশরুর শাকিল
২:০৫ পূর্বাহ্ন ২০, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

মেয়র প্রার্থীরা ভোটারদের কাছে যেয়ে মধুর হাসিতে তাদের ভোলানোর চেষ্টার পাশাপাশি  নিজেরা  প্রতিদ্বন্দ্বি প্রার্থীর আমলনামা তুলে ধরছেন ভোটারদের কাছে। আওয়ামী সমর্থিত প্রার্থী যখন সদ্য সাবেক মেয়র ও বিএনপি সমর্থিত প্রার্থীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন তখন মনজুর আলমের উত্তর কুটনীতিকের মতো। ৫ বছরের সময়ে জনগণ তার যোগ্যতায় আস্থা হারালে নাছিরকেই ভোট দেবে বলে মন্তব্য তার।

আওয়ামীলীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আজম নাসির  মিনি ট্রাকে করে ভোট চাচ্ছেন নগরীর অসম্প্রাদায়িক এলাকা হিসেবে খ্যাত পাথরঘাটা ও ফিরিঙ্গিবাজার ফিসারিঘাট এলাকায়। যেখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলিমরা বছরের পর বছর বাস করছে মিলে মিশে। নগরীর উন্নয়নে নিজের যোগ্যতা আর কর্মক্ষমতাকে তুলে ধরার পাশপাশি প্রধান প্রতিদ্বন্দ্বির দুর্বলতাকেও তুলে ধরেন তিনি।

তিনি আরো বলেন, আগের মেয়ররা নগরবাসীকে ন্যূনতম যে সেবা দিত,এখন সেই সেবাটুকুও দেখা যায়না নগরীতে।
আ জ ম নাছির উদ্দিন বলেন,সদ্য বিদায়ী মেয়র জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে জলাবদ্ধতা দূর করে চট্টগ্রামবাসীকে রক্ষা করবেন। কিন্তু ৫ বছরে তিনি তার প্রতিশ্রুতি রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তাই জনগণ তার উপর ক্ষুদ্ধ হয়ে আছে। তিনি হোল্ডিং ট্যাক্সও অনেক বাড়িয়ে দিয়েছেন। আগের মেয়ররা নগরবাসীকে যতটুকু ন্যূনতম সেবা প্রদান করেছিলেন তার কিছুই এখন দেখা যায়না নগরীতে।

অন্য প্রধান প্রার্থী বিএনপি ও ২০ দল সমর্থিত উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলম গণসংযোগে ব্যস্ত আ জ ম নাছির থেকে এক কিলোমিটার দূরে জেলাখানা রোড, বক্সিরহাট, আনসার ক্যাম্প, খাতুনগন্জ এলাকায়। ব্যবসা-বাণিজ্যের জন্য বিখ্যাত এলাকার ভোটারদের কাছে পাঁচ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আরেকবার সুযোগ চান।

মনজুর আলম বলেন,মানুষের সঙ্গে উপর দিয়ে মেশা ভালো না। আমি মানুষের সঙ্গে অন্তর দিয়ে মিশেছি বলে সবাই আমাকে সাদরে গ্রহণ করছে। তার বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অফিসে সরকারের আরো কর্মকর্তারা আছেন। তাদের কাছে জিজ্ঞেস করলে এর ভালো উত্তর পাবেন, আমি ৫বছর কীভাবে চালিয়েছি।

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের অতীত-বর্তমানের, ভালো-মন্দের যোগ বিয়োগ করছেন ভোটাররা।

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT