চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে সর্বোচ্চ ১,৩১৫ শনাক্ত, মৃত্যু ১৭

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
২:২২ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২১
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, স্বাস্থ্য
A A
চট্টগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই লোগো, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কোভিড-১৯ এর সংক্রমণে গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড ১ হাজার ৩১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা এই অঞ্চলে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৭ শতাংশের বেশি। একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১৭ জন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৯ হাজার ৭৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৯৪৯ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫১৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৫৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৫৭ জন।

Reneta

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন শহরের, অপর নয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ পাওয়া গেছে বলে জানা গেছে।

তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে ঢাকায় রোগীর নমুনা পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত হওয়ার পরে এ মহিলার শরীরে ব্ল্যাক ফ্যাঙ্গাসের উপসর্গ দেখা দিয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

করোনা আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে অক্সিজেন সাপোর্টের কোনো শয্যা কিংবা আইসিইউ খালি নেই।

আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৭৯২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯১৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল প্রায় ৩৩ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১৭ ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসচট্টগ্রাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন কি ব্যর্থ হয়ে যাবে?

পরবর্তী

সীমিত অনুমোদন পেল বুয়েটের ‘অক্সিজেট’

পরবর্তী

সীমিত অনুমোদন পেল বুয়েটের ‘অক্সিজেট’

পুলে ঝড় তুলে ‘বাটারফ্লাই কুইন’র জোড়া সোনার হাসি

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT