চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে পৌঁছাল শ্রীলঙ্কা দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১২, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে শ্রীলঙ্কা দল এখন চট্টগ্রামে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বন্দরনগরীতে পৌঁছায় সফরকারীরা। বৈরি আবহাওয়ার কারণে কিছুটা বিলম্বে ঢাকা থেকে ছেড়ে যায় লঙ্কানদের বহনকারী বিমানটি।

দুপুরের পর রাজধানীর আকাশে মেঘ জমে রাতের অন্ধকার নেমে আসে ও মুষলধারে বৃষ্টি ঝরে। যে কারণে প্রায় ৪৫ মিনিট দেরিতে ছাড়ে বিমান।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে শ্রীলঙ্কা। বাংলাদেশের অনুশীলন দুপুর ২টা থেকে বিকেল ৫টা অবধি। স্বাগতিক দল প্রস্তুতি নিতে আগেভাগেই চলে যায় টেস্টের ভেন্যুতে।

৮ মে ঢাকায় এসে পরেরদিন মিরপুরে অনুশীলন করেছে শ্রীলঙ্কা। ১০ ও ১১ মে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। দুই দিনের ম্যাচে হয়েছে মোটে ১৮.২ ওভার। ১ উইকেট হারিয়ে ৫০ রান তোলে লঙ্কানরা। চট্টগ্রামের আবহাওয়া ভালো থাকায় মুমিনুল-মুশফিকদের অনুশীলন হয়েছে জুতসই।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য সফরে এসে ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেনি দিমুথ করুনারত্নের দল। অধিনায়ক কাউন্টি খেলে লন্ডন থেকে আসেন ৯ মে। আর প্রস্তুতি ম্যাচে একমাত্র ব্যাটার হিসেবে আউট হন মাত্র ২ রান করে।

চট্টগ্রামে শুক্র ও শনিবার অনুশীলন করে টেস্টের লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা। রোববার শুরু সিরিজের প্রথম টেস্ট। ২৩ মে মিরপুরে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামবন্দরনগরীবৈরি আবহাওয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
বন্য হাতি

প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা চলছে পাহাড় থেকে পড়ে আহত সেই বন্য হাতির

জুলাই ১২, ২০২৬

কাঁপন ধরিয়ে শেষে আলভারেজ-মার্টিনেজের গোল, সেমিতে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT