চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে ঈদ কেনাকাটার পোশাক উৎসবে সুজানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১১, মার্চ ২০২২
বিনোদন
A A

শোবিজের ঝলমলে অঙ্গন আগেই বিদায় জানিয়ে বোরকা-হিজাবে মুড়িয়ে ‘নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলেছেন’ জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। এখন তিনি পুরোপুরিভাবে ব্যবসায়ী। এই তারকার অনুসারীরা বিষয়টি ভালোভাবেই জানেন।

গত কয়েকবছর যাবত ‘ঢাকা টু দুবাই’ আসা যাওয়া ছাড়াও নিজের বুটিক হাউজ ‘সুজানাস ক্লোজেট’ ঘিরে যতো দৌড়ঝাঁপ করেন সুজানা। সেই ধারাবাহিকতা বর্তমানে চট্টগ্রামে আছেন তিনি। বৃহস্পতিবার থেকে বন্দরনগরীর হোটেল র‌্যাডিসন ব্লু-তে চলছে ‘প্রি-রমাদান এক্সিবিশন’। ঈদের কেনাকাটার জন্য ওই এক্সিবিশনে সুজানার বুটিক হাউজের স্টল রয়েছে।

শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে সুজানা বলেন, প্রতিবার রমজানের মাস খানেক আগে এ এক্সিবিশন হয়। মূলত, এখানে ঈদের পোশাক বেশি বিক্রি হয়। ২০১৮ সাল থেকেই এখানে আমার বুটিক হাউজের স্টল থাকে। এবার ৬০টির মতো স্টলে বড় পরিসরে এক্সিবিশন হচ্ছে। রোযার আগে যে ক্রেতারা ঈদের কেনাকাটা করেন তারাই এই ‘প্রি-রমাদান এক্সিবিশন’- এ আসেন।

এই এক্সিবিশনে শুধু কাপড় নয়, সৌখিন ও ফ্যাশনেবল শপিংয়ে যা যা ক্রেতারা কেনেন সবকিছুই পাওয়া যাচ্ছে বলে জানান সুজানা। তার কথা, আমার বুটিক হাউজের এক্সক্লুসিভ কালেকশনে দুবাইয়ের শাড়ী, সালোয়ার কামিজ, গাউন ছাড়াও বিভিন্ন গর্জিয়াস কালেকশন তো সবসময়ই থাকে। এছাড়া বোরকা-আবায়া, হিজাবসহ আরও অনেক কিছু রয়েছে।

সুজানা বলেন, প্রতিবার এই এক্সিবিশনে অংশ নেয়ায় চট্টগ্রামে আমার কিছু ফিক্সড কাস্টমার তৈরি হয়ছেন, যারা ‘সুজানাস ক্লোজেট’ থেকে পোশাক নিয়ে থাকেন। এবার অনেক ক্রেতারা আসছেন। প্রথমদিন থেকেই এখানে ব্যবসার রেসপন্স খুব ভালো।

দুবাই থেকে ফিরেই রাজধানী ‘লং বিচ’ হোটেলে মার্চের শুরুতে ২দিনের এক এক্সিবিশনে অংশ নিয়েছিলেন সুজানা। জানালেন, চট্টগ্রামের এই এক্সিবিশন শেষ হচ্ছে শনিবার। ফিরে ঢাকার আরও দুটি বড় বড় এক্সিশনে অংশ নেবে তার ‘সুজানাস ক্লোজেট’।

Reneta

সুজানা বলেন, কোভিডের কারণে গত ২ বছর সেভাবে এক্সিবিশন হয়নি। শো রুম ছিল তাও আপাতত বন্ধ আছে। কিন্তু করোনা পেরিয়ে আবার ব্যবসায় সুবাতাস এসেছে। বেশ কয়েকমাস আমি অনলাইনে সক্রিয় ছিলাম না। তাই অর্ডার দিতে চাইলে আমাকে ক্রেতারা পেতেন না। কিন্তু এখন থেকে আমি অনলাইনে সবসময় ‘সুজানাস ক্লোজেট’-এ সক্রিয় থাকবো। যে কোনো ক্রেতা যদি কেনাকাটার জন্য ‘সুজানাস ক্লোজেট‘-এ জন্য যোগাযোগ করেন, তাহলে সবসময় পোশাক নিতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামলিড বিনোদনসুজানা জাফরসুজানাস ক্লোজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

কেমন হল দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দল

মে ১৫, ২০২৬

লন্ডনে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে ইমামের যাবজ্জীবন

মে ১৫, ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

মে ১৫, ২০২৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম

মে ১৫, ২০২৬

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT