চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম সিটিসহ সব নির্বাচন স্থগিত

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৭:১৪ অপরাহ্ণ ২১, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

চট্টগ্রাম সিটি করপোরেশন (চাসিক) নির্বাচনসহ সব ধরণের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রাদুর্ভাব না শেষ হওয়া পর্যন্ত দেশে আর কোনো নির্বাচন হবে না বলেও জানানো হয়েছে।

শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সভা শেষে সাংবাদিকদের নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর জানান: বিশেষ পরিস্থিতিতে সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে প্রধান নির্বাচন কমিশনার চাইলে নির্বাচন ৯০ দিন পর্যন্ত পিছিয়ে দিতে পারেন। সেক্ষেত্র আমরা ১৮০ পর্যন্ত সময় পাচ্ছি। আমরা আশা করছি এ সময়ের মধ্যে আমরা নির্বাচনগুলো অনুষ্ঠিত করতে পারবো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ সাপেক্ষে পরবর্তীতে নির্বাচনের দিন নির্ধারণ করা হবে৷ তবে, নতুন তফসিলে প্রার্থীদের অবস্থা অপরিবর্তিত থাকবে। এখন যারা প্রার্থী রয়েছেন তারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ছিল। একই সঙ্গে ওইদিন বগুড়া-১, যশোর-৬ আসনের উপনির্বাচন এবং স্থানীয় সরকার পরিষদের আরও কয়েকটি ভোট গ্রহণের কথা ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসচট্টগ্রাম সিটি করপোরেশননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবারও চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

জুন ১৬, ২০২৬

টি-টুয়েন্টি সিরিজের দলে যুক্ত করা হল সৌম্যকে

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, কয়েকজন আটক

জুন ১৬, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তি ও ছবি ভুয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT