চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ইরমাকে গুলি করবে ৪৩ হাজার মানুষ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৭
অদ্ভুতুড়ে
A A
ঘূর্ণিঝড় ইরমা

ক্যারিবীয় অঞ্চল জুড়ে ধ্বংসাত্মক পদচিহ্ন রাখতে রাখতে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসা বিধ্বংসী ঘূর্ণিঝড় ইরমা একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও ক্ষোভ ঝরাতে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার ৪৩ হাজারেরও বেশি মানুষ!

একটা ঘূর্ণিঝড়কে কোনভাবেই ঠেকানো সম্ভব নয়। তবুও তার প্রতি বিদ্রোহ প্রকাশ করতে গুলিবর্ষণের পরিকল্পনা করেছে ৪৩ হাজার আমেরিকানের এই গ্রুপ।

রাইয়ন এডওয়ার্ডস নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিক ঘূর্ণিঝড় ইরমাকে গুলি করার প্রস্তাব দিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট চালু করেন। দেখতে দেখতেই হাজার হাজার মানুষ সেই ইভেন্টে যোগ দিতে থাকে। বর্তমানে তার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজারের বেশি।

ইভেন্ট পেজের বর্ণনার জায়গায় লেখা আছে, ‘সময় এসেছে এসব মাস্তানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এটা আমাদের এলাকা। আমাদের ঘর থেকে কেউ আমাদের তাড়াতে পারবে না।’

ঘূর্ণিঝড় ইরমা
রাইয়ন এডওয়ার্ডস

‘মানসিক চাপ আর একঘেঁয়েমি কাটাতেই মূলত ইভেন্টটা শুরু করেছিলাম আমি, কিন্তু এতে যে পরিমাণ সাড়া পেয়েছি তা অবাক করার মতো। আমি কল্পনাও করিনি এই ইভেন্ট আমার পরিসরের বাইরে গিয়ে এমন পাগলাটে একটা বিশাল পরিকল্পনায় পরিণত হবে। এখন এটা কিছুটা আমার নিয়ন্ত্রণের বাইরেই চলে গেছে।’ বলেন ২২ বছর বয়সী রাইয়ন।

সেই ইভেন্টে পোস্ট করা কমেন্টগুলো অবশ্য বলছে সবাই রোববার সকালে ফ্রোরিডা কিজ-এ গুলিভরা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ার কথা ভাবছে না। একজনের কমেন্ট এরকম: ‘(গুলি করলে) আবহাওয়া আরও বেশি ক্ষেপে যাবে না তো?’

Reneta

আরেকজন লিখেছে: ‘উদারপন্থিরা গুলির বদলে বালিশ ছুড়লে চলবে? (এক বন্ধুর হয়ে জানতে চাইছি)’

একজন তো পোষা হাস্কি কুকুরকে বন্দুকসহ হোলস্টার পরিয়ে বসিয়ে রেখেছে। কেউ কেউ তো আবার ফ্লেম থ্রোওয়ার দিয়ে আগুন ছোঁড়ারও প্রস্তাব দিয়েছে সেখানে! এমনই মজার এবং অদ্ভুত প্রতিক্রিয়ায় ছেয়ে আছে তারচেয়েও অদ্ভুত ইভেন্ট পেজটি।

ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর সরাসরি ফ্লেম থ্রোওয়ার দিয়ে আক্রমণ করা বা ধাক্কা দিয়ে ঘূর্ণিঝড় ইরমাকে সরিয়ে দেয়ার বুদ্ধি দিয়েও ইভেন্ট পেজ খোলা হয়েছে কয়েকটা।ঘূর্ণিঝড় ইরমাএখনও পর্যন্ত ঘুর্ণিঝড়ের আঘাতে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে প্রায় ১২ লাখ মানুষ। ইরমা আঘাতের আগেই ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরমাঘূর্ণিঝড় ইরমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রায় সময়মতো ছাড়ছে ট্রেন, বাসেও নেই বাড়তি চাপ

মে ২৫, ২০২৬

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা

মে ২৫, ২০২৬

আমাদের ফুলেরা

মে ২৫, ২০২৬
ছবি: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন।

ঈদযাত্রা না মৃত্যুযাত্রা?

মে ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দেশে ২ কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT