চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে হোয়াইটওয়াশই হল বিশ্ব চ্যাম্পিয়নরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের তৃতীয় তথা শেষ টি-টুয়েন্টি ম্যাচেও ভারতের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার ৭ উইকেটে হেরে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয় টি-টুয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা। ২০১৮’র নভেম্বরে তিন ম্যাচের সিরিজেও ৩-০তে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল ভারত।

হোয়াইটওয়াশের সঙ্গে টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি হারের সংখ্যায় ওয়েস্ট ইন্ডিজ ধরে ফেলেছে বাংলাদেশকে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডে এখন বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ গলাগালি করছে!

২০০৬-২০১৯ টি-টুয়েন্টির আন্তর্জাতিক সংস্করণে এ নিয়ে ১১৩ ম্যাচের ৫৭টিতে হারল ওয়েস্ট ইন্ডিজ। একই সময়ে ৮৫ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সমান ৫৭ হার বাংলাদেশেরও।

গায়ানার হাফসেঞ্চুরি করেছেন কোহলি। এদিন ৫৯ রান করে আউট হন। তবে ওপেনার রোহিত শর্মাকে এদিন বিশ্রাম দেয়া হয়।

রিশভ পান্ট ৬৫ রান করে নটআউট থাকেন। প্রোভিডেন্স স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। কাইরেন পোলার্ড দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন।

দুর্ধর্ষ বল করেন ভারতের নতুন পেসার দীপক চাহার। মাত্র ৫ রানে ৩ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। আর এক পেসার নবদীপ সাইনি ৩৪ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

Reneta

টি-টুয়েন্টি সিরিজ শেষ, দুদল এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ৮ আগস্ট শুরু হবে ওয়ানডে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে ওয়েস্ট ইন্ডিজ-ভারতের বিশ্বকাপ পরবর্তী এ সিরিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মোবাইল নেটওয়ার্ক দুর্বল, আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের

জুন ১৬, ২০২৬

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছে শ্রমিকরা

জুন ১৬, ২০২৬

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT