চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘনিষ্ঠ মানুষ কম রাখাই কোহলির সাফল্যের কারণ

সাবিত খানসাবিত খান
৭:০৬ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ভারতীয় ক্রিকেটের ‘ঈশ্বর’ তিনি। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে তার যে অর্জন, এর সমকক্ষ হওয়ার স্বপ্ন দেখাও রীতিমত দুঃসাহস। এই লিটল জিনিয়াস শচীনক টেন্ডুলকারকে যে এবার অন্তত একটা জায়গায় ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।

বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান ওয়ানডেতে স্কোর তাড়া করতে নেমে করা শতক দিয়ে ছুঁয়ে ফেলেছেন টেন্ডুলকারকে। ওয়ানডের দ্বিতীয় ইনিংসে করা শতকে এখন সমান-সমান এই দুই মহারথী। দুজনেরই শতক ১৭টি।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই‘তে রোববার ১২২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ভারতের অধিনায়ক, যাতে তার সর্বমোট শতকের সংখ্যা দাঁড়ালো ২৭টিতে। আর এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেলো স্বাগতিকরা।

শচীন টেন্ডুলকারের সাথে প্রতি ক্ষেত্রেই তুলনা করা হলেও কোহলির কিন্তু এতে প্রবল আপত্তি। তবে দুর্দান্ত নৈপুণ্যে ছুটে চলা যেই ব্যাটসম্যান ‘স্বপ্নকে কোন সীমায় বাঁধতে চান না’ তারতো অর্জনের খাতা প্রাচুর্য্যময় হতে বাধ্য। আর সেই হিসেবে তুলনা আসতেই পারে।

বিশ্ব ক্রিকেটেই এই অসামান্য অর্জনে একদিক দিয়ে শচীনের চেয়ে বহুগুণ এগিয়ে কোহলি। রান তাড়া করতে নামার ইনিংস শচীন যেখানে খেলেছেন ২৩২টি, সেখানে কোহলি মাত্রই ৯৬টি। অর্থাৎ ১৩৬টি ম্যাচ কম খেলেই এমন অসামান্য অর্জন ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়কের।

তবে ‘রান মেশিন’ অ্যাখ্যা পাওয়া এবং নিখুঁত ব্যাটিংয়ের দুর্দান্ত কারিগর কোহলি শচীনের সাথে কোন তুলনায় প্রবল আপত্তি জানিয়ে বলেন, ‘মাস্টার ব্লাস্টারের’ (শচীন) অর্জনের যেই বিস্ময়কর পরিসংখ্যান তা অর্জন করা খুবই কঠিন।

Reneta

কোহলি বলেন, “আমি হয়তো এতোদিন খেলতে পারবো না (২৪ বছর)। ২০০ টি টেস্ট, ১০০টি আন্তর্জাতিক শতক (শচীনের)। এগুলো অবিশ্বাস্য সংখ্যা এবং তা অর্জন করা অসম্ভব। কিন্তু হ্যাঁ, আমি একটা ভিন্নতা আনতে চাই এবং সবসময় বিশ্বাস করি একটা ভালো চিহ্ন রেখেই খেলাটিকে বিদায় জানাবো।”

এই বিস্ময়কর সাফল্যগাথার পেছনের টোটকাও ফাঁস করেন কোহলি। আর তা হলো ‘ঘনিষ্ঠ মানুষ খুব বেশি না রাখা’। এতে করে ‘মনোনিবেশ ও সময় ব্যবস্থাপনায়’ কোন সমস্যায় পড়তে হয় না বলে জানান কোহলি।

বিসিসিআই.টিভির এক সাক্ষাৎকারে সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হোসেইনকে এমনটি জানান কোহলি।

এছাড়াও স্বপ্নের কোন সীমাবদ্ধতা আরোপে নারাজ কোহলি বলেন, “আমি মনে করি খেলোয়াড় হিসেবে, আমরা কি করতে পারি তা না জেনেই কোন না কোনভাবে এতে সীমারেখা এঁকে দেই। তবে এই ক্ষেত্রে আমি কোন সীমাবদ্ধতা আরোপ করি না।”

স্বপ্নের মতো ছুটে চলা কোহলি বলেন, “আমি সবসময় আমার সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ করতে ভালোবাসি। আমি জীবনে কি করতে চাই সে বিষয়ে কোন সীমা টানি না।”

২০০টি টেস্ট ও ৪৬৩টি ওয়ানডের ক্যারিয়ারে (১৯৮৯ থেকে ২০১২) শচীনের টেস্ট শতক ৫১টি এবং ওয়ানডে শতক ৪৯টি। অন্যদিকে (২০০৮ থেকে ২০১৭) ৫৩টি টেস্ট ও ১৭৭টি ওয়ানডে ম্যাচে ১৫ টেস্ট শতক ও ২৭টি ওয়ানডে শতক কোহলির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিভিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি মিরপুর: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে

এপ্রিল ১৭, ২০২৬
হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে | Hormuz Pronali | Channel i News

হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে

এপ্রিল ১৭, ২০২৬

টাইম ম্যাগাজিনে শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: বানিজ্য সচিব মাহবুবুর রহমান (সংগৃহীত)।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

এপ্রিল ১৭, ২০২৬

ইসরায়েল-লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT