চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘ’ ইউনিটের পুনঃপরীক্ষায় ৬ হাজার ২৯৫ জন ফেল

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৬:১২ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষায় ৬১.১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন৷ আগের পরীক্ষায় পাস করা ৬ হাজার ২৯৫ জন ফের করেছেন।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের www.admission.eis.du.ac.bd ওয়েবসাইটে ঘ ইউনিটের পুনঃপরীক্ষার ফল প্রকাশ করা হয়৷

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিন বিভাগের শিক্ষার্থীরাই এই ইউনিটে পরীক্ষা দিয়েছেন৷ গত ১৬ নভেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়৷

পুনঃভর্তি পরীক্ষায় আগের পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জনের মধ্যে ১৬ হাজার ১৮১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তার মধ্যে পাস করেছেন ৯ হাজার ৮৮৬ জন৷ আগের পরীক্ষায় পাসের হার ছিল ২৬ দশমিক ২১ শতাংশ৷ ওই পরীক্ষায় উত্তীর্ণদের ৬ হাজার ২৯৫ জন পুনঃপরীক্ষায় অকৃতকার্য হয়েছেন৷

ঘ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে আসা পরীক্ষার্থীদের ৬ হাজার ৮১৪ জন, মানবিক বিভাগ থেকে আসা পরীক্ষার্থীদের ১ হাজার ৯০০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আসা পরীক্ষার্থীদের ১ হাজার ১৭২ জন ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন ৷

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটে এবার ১৬১৫ আসনের বিপরীতে মোট ৯৫ হাজার ৩৪১ জন প্রার্থী আবেদন করেন৷ গত ১২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় ৭০ হাজার ৪৪০জন শিক্ষার্থী অংশ নেন৷ এর মধ্যে পাস করেছিলেন ১৮ হাজার ৪৬৩ জন। পরে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগ ও আন্দোলনের মুখে গত ২৩ অক্টোবর ওই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষা আবার নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Reneta

মোবাইল ফোন এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA <Roll> লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ভর্তি হতে আগ্রহীদের ‘চয়েস ফরম’ আগামী ২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে হবে৷

এছাড়াও আগামী ২৫ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে ফলাফল নিরীক্ষণের আবেদন করা যাবে৷ ২৬ নভেম্বর সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়লিড নিউজসামাজিক বিজ্ঞান অনুষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT