চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্লোব সকারের একুশ শতকের সেরা রোনালদো, কোচ গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে টপকে গ্লোব সকারের একুশ শতকের সেরা ফুটবলারের অ্যাওয়ার্ড হাতে তুলেছেন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

রোববার রাতে দুবাইয়ে গ্লোব সকার তাদের শতক সেরা পুরস্কার ঘোষণা করে। তাতে বর্ষসেরার খেতাব জিতেছেন কদিন আগে ফিফা বেস্ট প্লেয়ার হওয়া বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কি।

শতক সেরা কোচ নির্বাচিত হয়েছেন বার্সেলোনা-বায়ার্নের সাবেক ও বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচ স্প্যানিশ পেপ গার্দিওলা। শতকের সেরা ক্লাবের খেতাব এসেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ঝুলিতে।

Banglabid

গ্লোব সকার ২০১০ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে। তাতে গতবছর টানা চতুর্থ আর মোট ছয়বারের মতো খেতাব হাতে তুলেছিলেন ৩৫ বছর বয়সী রোনালদো। পর্তুগিজ মহাতারকা এবার পেলেন আরও বড় সম্মাননা। ২০০১ থেকে ২০২০ সাল সময়কার ফুটবলারদের মধ্যে তাকে সেরা হিসেবে বেছে নিয়েছে গ্লোব।

যে সময়ের মধ্যে টানা তিনবারসহ পাঁচ চ্যাম্পিয়ন্স লিগ, ম্যানইউতে তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের দুটি লা লিগাসহ কোপা ডেল রে ও উয়েফা সুপার কাপ, জুভেন্টাসে দুটি সিরি আ, পর্তুগাল জার্সিতে ইউরো ও উয়েফা নেশনস লিগ ট্রফি জিতেছেন রোনালদো।

অন্যদিকে, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে ২০২০ সালের জন্য গ্লোবের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ৩২ বছর বয়সী লেভান্ডোভস্কি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলারিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT