চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্র্যান্ড প্রাইজ জিতে নিলো রাশিয়ার ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০২১
বিনোদন
A A

বাংলাদেশের সিনেমা হিসেবে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েই ইতিহাস সৃষ্টি করেছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাও দেখেছিলেন সিনেসমালোচকরা। তবে মরিয়ম নয়, ‘আনসার্টেন রিগার্ড’ [ভিন্ন দৃষ্টিকোণ] বিভাগের সেরা ছবি জিতে নিয়েছে রাশিয়ার “আনক্লেনসিং দ্য ফিস্টস”।

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কানের ডুবসি থিয়েটারে ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়। যেখানে জানানো হয়, এ বিভাগের সেরা ছবি ও নির্মাতা কিরা কোভালেঙ্কোর নাম।

“আনক্লেনসিং দ্য ফিস্টস’ এর একটি দৃশ্য

গ্র্যান্ড প্রাইজ ছাড়াও এ বিভাগে জুরি প্রাইজ জিতে নেয় অস্ট্রিয়ার নির্মাতা সেবাস্তিয়ান মিজের ‘গ্রেট ফ্রিডম’, এনসেম্বল প্রাইজ জিতে নেয় ফরাসী অভিনেত্রী, লেখক ও নির্মাতা হাফসিয়া হের্জির ‘গুড মাদার’, প্রাইজ অব কারেজ জিতে নিয়েছে টেওডোরা মিহাইয়ের ‘লা সিভিল’, ভ্লাদিমির জোহানসনের ‘ল্যাম্ব’ জিতে নিয়েছে ‘প্রাইজ অব ওরিজিনালিটি’ এবং স্পেশাল মেশন জিতে নিয়েছে তাতিয়ানা হুজোর ‘প্রেয়ারস ফর দ্য স্টোলেন’।

গত ৭ জুলাই কানের ডুবসি থিয়েটারে ‘রেহানা মরিয়ম নূর’ এর উদ্বোধনী প্রদর্শনীর পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের এই সিনেমাটির যেভাবে প্রশংসা করেছে, তাতে শুধু সিনেমা সংশ্লিষ্টরাই নয়- আট হাজার কিলোমিটার দূর থেকে ছবিটি নিয়ে আশাবাদী ছিলেন বাংলাদেশের সিনেমাপ্রেমীরাও।

রেহানা মরিয়ম নূরের একটি দৃশ্যে বাঁধন

তবে পুরস্কার না জিতলেও কানের মতো পৃথিবীর অন্যতম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমাকে পরিচয় করিয়ে দেয়ার কৃতিত্বকে বড় করে দেখছেন দেশের সিনেমাপ্রেমীরা। পুরস্কার ঘোষণার আগে ‘রেহানা মরিয়ম নূর’ এর কেন্দ্রীয় চরিত্র আজমেরী হক বাঁধনের সুরেও এমনটাই শোনা গেছে।

এদিন দুপুরে তিনি এক ভিডিও বার্তায় জানান, আমার হাত-পা ঠাণ্ডা হয়ে আসছে। জানি না কী আছে ভাগ্যে। তবে পুরস্কার না পেলেও আমার আক্ষেপ নেই। কারণ, এ পর্যন্ত যা যা পেয়েছি তার সবটুকুই আশাতীত ছিল। আবারও বলছি, পুরস্কারটি না পেলেও আমাদের দুঃখ নেই। কারণ, আমরা সবার যে ভালোবাসা পেয়েছি সেটা কোনো আনুষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে মিলবে না।’

Reneta

‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে বিচারকদের সভাপতি হিসেবে ছিলেন ব্রিটিশ নির্মাতা অ্যান্দ্রেয়া আর্নল্ড। বিচারক দলে আরও ছিলেন মার্কিন নির্মাতা মাইকেল কোভিনো, ফরাসী অভিনেতা এলসা জিলবারস্টেইন। আর্জেন্টিনার নির্মাতা ড্যানিয়েল বারম্যান এবং আলজেরিয়ান নির্মাতা মউনিয়া মেডৌর।

‘আনসার্টেন রিগার্ড’ (ফরাসি উচ্চারণে: আঁ সার্তেইন রিগার্দ) কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনের একটি বিভাগ। উৎসব কমিটির সভাপতি গিলেস জ্যাকব ১৯৭৮ সালে এই বিভাগটির সাথে সিনেমাপ্রেমীদের পরিচয় করিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী হক বাঁধনআবদুল্লাহ মোহাম্মদ সাদরাশিয়ারেহানারেহানা মরিয়ম নূরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT