বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো। সোমবার সিমন বলিভার বিমানবন্দরে পৌঁছলে যুক্তরাষ্ট্র ও ইইউ’র কূটনীতিকরা এবং তাঁর সমর্থকরা তাকে স্বাগত জানায়।
সেসময় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, গ্রেপ্তার ও প্রাণনাশের হুমকি স্বত্ত্বেও রাজনৈতিক সঙ্কট, অর্থনৈতিক ধস এবং ব্যাপক মুদ্রাস্ফীতি থেকে দেশকে রক্ষার জন্যে তিনি দেশে ফিরেছেন।
পরে রাজধানী কারাকাসের লাস মার্সিডিসে সরকার বিরোধী র্যালিতে যোগ দিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ দাবি করেন তিনি।
বিদেশ ভ্রমণে দেশটির সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লাতিন আমেরিকাসহ বিভিন্ন দেশ সফর করায় গ্রেপ্তারের আশঙ্কায় রয়েছেন হুয়ান গুইদো।








