চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহক প্রতি স্পেকট্রাম প্রদানে শীর্ষে বাংলালিংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২১
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) আয়োজিত নিলাম থেকে ১৮০০ মেগাহার্জ ব্যান্ডের ৪.৪ মেগাহার্জ ও ২১০০ মেগাহার্জ ব্যান্ডের ৫ মেগাহার্জ স্পেকট্রাম ক্রয় করেছে বাংলালিংক।

নিলামে সফলভাবে মূল্য প্রস্তাবনার পর বাংলালিংক-কে আনুষ্ঠানিকভাবে এই স্পেকট্রাম ব্যবহারের স্বত্ব প্রদান করা হয়। নতুন স্পেকট্রাম গ্রহণের ফলে বাংলালিংক-এর আওতাধীন মোট স্পেকট্রামের পরিমাণ ৩০.৬ মেগাহার্জ থেকে ৪০ মেগাহার্জে উন্নীত হবে।

গ্রাহক প্রতি স্পেকট্রাম প্রদানের ক্ষেত্রে দেশের বেসরকারি মোবাইল অপারেটরগুলির মধ্যে শীর্ষ অবস্থানও ধরে রেখেছে বাংলালিংক। এই স্পেকট্রাম গ্রহণ করতে বাংলালিংককে বিনিয়োগ করতে হবে প্রায় ১০০০ কোটি টাকা, যা সাম্প্রতিক সময়ে দেশের মোবাইল অপারেটরদের সর্বোচ্চ বিনিয়োগগুলির মধ্যে একটি।

বাংলালিংক’র চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের উন্নত মানের সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের এই স্পেকট্রাম গ্রহণ বিশেষ এক মাইলফলক। বাংলালিংক ২০২০ সালে দেশের সর্বোচ্চ গতির নেটওয়ার্ক হিসেবে ওকলা®-এর স্বীকৃতও পেয়েছে। আমরা মার্কেট শেয়ার, ডেটা থেকে আয় ও ডেটা ব্যবহারকারীর সংখ্যাসহ বিভিন্ন সূচকে উন্নতি করে ভালো ফলাফল ধরে রাখতে সক্ষম হয়েছি। নতুন স্পেকট্রাম এই সাফল্যের মাত্রা ও গ্রাহক সস্তুষ্টি আরও বৃদ্ধি করতে আমাদের সাহায্য করবে।

২০১৮ সালে অনুষ্ঠিত নিলামে বাংলালিংক মোট ১০.৬ মেগাহার্জ স্পেকট্রাম ক্রয় করে, যা ছিলো সেবারের নিলামে অংশগ্রহণকারী অপরেটরদের ক্রয়কৃত স্পেকট্রামের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি ওকলা® ২০২০ সালের প্রথম ও দ্বিতীয়ার্ধে নেটওয়ার্ক পারফরম্যান্সের জন্য বাংলালিংক-কে দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে। নতুন স্পেকট্রাম বাংলালিংককে নেটওয়ার্কের সেরা মান বজায় রাখতে ও দেশজুড়ে ফোরজি সম্প্রসারণ করতে সাহায্য করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলালিংকবিটিআরসিস্পেকট্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান ১৪তম

জুলাই ৩, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমরা

জুলাই ৩, ২০২৬

৯২ বছরে প্রথম নকআউটে জয়ের দেখা পেয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেড়েছে মুরগি, আলু, বেগুন ও কাঁচা মরিচের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম শনাক্ত: দ্রুত ব্যবস্থার নির্দেশ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT