চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণফোন টাকা না দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ: বিটিআরসি চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

সরকারের পাওনা টাকা গ্রামীণফোনকে দিতে হবে বলে জানিয়েছেন বিটিআরসি’র চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন, গ্রামীণফোন এই টাকা না দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বকেয়া অর্থ পরিশোধ না করায় গ্রামীণফোনের লাইসেন্স বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছে। সেই ব্যবস্থার অংশ হিসেবে তাদের ব্যান্ডইউথও কমানো হয়েছে। ব্যান্ডইউথ কমানোর মধ্য দিয়ে গ্রামীণফোনকে এই বার্তা দেয়া যে, বিটিআরসি বসে নেই, বিটিআরসি ব্যবস্থা গ্রহণ করছে। আমরা আশা করি, গ্রামীণফোন পাওনা টাকা দিয়ে দিবে।

রোববার দুপুরে বিটিআরসি চেয়ারম্যান তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, গ্রামীণফোনের কাছে যে ১২ হাজার টাকার বেশি পাওয়া যাবে সেটি কিন্তু অনেকদিনের বকেয়া। সম্ভবত ২০০৮ বা ২০১০ সালের দিকে করা অডিটে তাদের কাছে তিন হাজার কোটি টাকার মতো পাওয়া যেতো।

তিনি বলেন, এরপর ঘটনা হাইকোর্টে গেল। হাইকোর্ট আবার ফ্রেশ অডিট করতে বললেন। সেই অডিটে জানা গেল তাদের কাছে পাওয়া যাবে ১২ হাজার কোটি টাকার ওপরে। এরমধ্যে বেশকিছু অংশ বিটিআরসি’র, এক তৃতীয়াংশ এনবিআর এর এবং প্রায় এক তৃতীয়াংশ ১০ বছরের সুদ।

‘এরপর টাকা তোলার জন্য সভা ডাকা হয়। সেই সভায় সিদ্ধান্ত হয়, এই টাকা তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে। কিন্তু আমরা লাইসেন্স বাতিল না করে গ্রামীণফোনকে নোটিশ দিলাম। এরপরও টাকা না দেয়ায় সর্বশেষ ব্যবস্থা হিসেবে তাদের ৩০ শতাংশ ব্রান্ডইউথ কমানো হয়েছে।’

Reneta

জহুরুল হক বলেন, আমরা ব্যান্ডইউথ কমানোর মধ্য দিয়ে আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। এর মধ্য দিয়ে সাধারণ মানুষেরও কিছুটা ভোগান্তি হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে সাধারণ মানুষের যেন কোন ভোগান্তি না হয়, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) মাইকেল ফলি তাদের ব্যান্ডইথ কমানোর সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন। বিটিআরসি’র এই নির্দেশনা বাংলাদেশের মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে উল্লেখ করে গ্রামীণফোনের পক্ষ থেকে এই নির্দেশনা তুলে নেয়ার জন্য বিটিআরসিকে অনুরোধ জানান তিনি।

মাইকেল ফলির এই প্রস্তাবের বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, আইনে আরবিট্রেশন এর কোন সুযোগ নেই। এজন্য আইন সংশোধন করতে হবে। আরবিট্রেশন আমরাও চাই, তবে তারজন্য সময়ের প্রয়োজন। আরবিট্রেশন এর বিষয়টি নির্ধারণ করবে সংসদ।

তাহলে আরবিট্রেশন এর কথা বলে গ্রামীণফোন কালক্ষেপন করছে কিনা, এমন প্রশ্নের জবাবে জহুরুল হক বলেন, হতে পারে। এটা কালক্ষেপনের কৌশলও হতে পারে। তবে আলোচনার সুযোগ আছে। বিটিআরসি আলোচনার জন্য প্রস্তুত।

এই অবস্থায় বিটিআরসি’র পরবর্তী পদক্ষেপ কী হবে বা ব্যান্ডইউথ আরও কমানোর চিন্তাভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেয়া হবে। কোনকিছু তো এত দ্রুত হয় না। আমরা আশা করি গ্রামীণফোন টাকা দিয়ে দিবে।

বকেয়া অর্থ পরিশোধ না করায় গ্রামীণফোন ও রবির বিরুদ্ধে গত বৃহস্পতিবার শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার। শীর্ষ এই দুই মোবাইল ফোন অপারেটরের ব্যান্ডউইথ বৃহস্পতিবারই আংশিকভাবে ব্লক করার নির্দেশ দেয়া হয়। এর ফলে গ্রাহকরা কল ড্রপ ও ইন্টারনেট সেবায় ধীরগতির সমস্যার মুখে পড়বেন।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন এ বিষয়ে জানান, বকেয়া অর্থ পরিশোধ না করা পর্যন্ত গ্রামীণফোনের ৩০ শতাংশ ও রবির ১৫ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে রাখা হবে। সরকারের পক্ষ থেকে দেয়া এই নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ব্যান্ডউইথ আংশিক ব্লক করে দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোনবিটিআরসিবিটিআরসি চেয়ারম্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐশীর নতুন ছবি ‘আদম’, নায়ক ইয়াশ রোহান

পরবর্তী

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালের দিনটি কেমন ছিল

পরবর্তী

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালের দিনটি কেমন ছিল

কান্নায় ভেঙে পড়ে হারুনের ফাঁসি চাইলেন সামিয়ার বাবা

সর্বশেষ

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT