চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রহের সেরা গার্দিওলার ম্যানসিটি, বলছেন ম্যানইউ কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘ছেলেরা আধিপত্য রাখার চেষ্টা করেনি এমনটা মনে করি না। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এটা কঠিন। কারণ তারা গ্রহের সেরা দল। চেষ্টা না করার জন্য কাউকে দোষ দিতে পারি না। তবে তৃতীয় গোলের পরে এটা কঠিন ছিল।’

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানইউ। বাজে হারের পর শিষ্যদের এভাবেই জোরাল সমর্থন দিলেন রেড ডেভিল কোচ রালফ র‌্যাঙ্গনিক। সঙ্গে প্রতিপক্ষকে দিলেন গ্রহের সেরা দলের স্বীকৃতি।

ম্যানচেস্টার ডার্বিতে রেড ডেভিলদের বিধ্বস্ত হওয়ার পর ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল বলেছেন, ইতিহাদ স্টেডিয়ামে তার সাবেক দলের পারফরম্যান্স শেষ ২৫ মিনিট অপমানজনক ছিল। ম্যানইউর সাবেক আইরিশ তারকা রয় কিনের মতে, দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স ছিল লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য।

এসব মন্তব্য নিয়ে প্রশ্নের মুখে র‌্যাঙ্গনিক বলেছেন, ‘কেভিন ডি ব্রুইন এবং রিয়াদ মাহরেজের জোড়া গোলে জিতেছে সিটি। ওরা ভালো দল ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে, যে সময়ে ইউনাইটেড মাত্র ২১ শতাংশ সময়ে বল দখলে রেখেছিল এবং একটি শটও নিতে পারেনি।’

তবে স্কোরলাইন ৩-১ হয়ে যাওয়ার পর তার খেলোয়াড়রা হাল ছেড়ে দিয়েছিলেন, একথা মানছেন না রালফ।

উত্তেজনা ছড়ানো সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়ানো রোনালদোর না খেলা নিয়েও ব্যাখ্যা দিতে হয়েছে ম্যানইউ কোচকে। মহাতারকা কেন খেলেননি?

Reneta

‘আমাকে অবশ্যই আমার চিকিৎসা বিভাগের উপর আস্থা রাখতে হবে। আমাদের ডাক্তার অনুশীলনের আগে শুক্রবার সকালে কথা বলতে এসেছিলেন। বলেছিলেন, ক্রিস্টিয়ানো (রোনালদো) হিপ ইনজুরিজনিত কিছু সমস্যার কারণে অনুশীলন করতে পারেননি। শনিবারও এটাই বাস্তবতা ছিল। সে কারণে তিনি স্কোয়াডের অংশ হতে পারেননি।’ উত্তরে বলেছেন রালফ।

ফরোয়ার্ড এডিনসন কাভানিও সিটির বিপক্ষে খেলতে নামেননি। যদিও বৃহস্পতিবার থেকে তিনি অনুশীলন শুরু করেছেন। তার অনুপস্থিতিতে রালফ ফলস নাইন পজিশনে ব্রুনো ফার্নান্দেসকে খেলাতে বাধ্য হন।

‘খেলোয়াড়রা যদি ডাক্তারদের বলে যে তারা ফিট নন এবং খেলতে পারবেন না, তবে আমাকে তা মেনে নিতে হবে। এডি (কাভানি) গত তিনদিন অনুশীলন করেছেন। ভালোভাবেই অনুশীলন করেছেন।’

‘কিন্তু সেই তিন প্রশিক্ষণ সেশনের পরেও অনুভব করেছেন যে খেলার উপযুক্ত পর্যায়ে নেই। যদি সে খেলার জন্য উপযুক্ত মনে না করে, তাহলে একজন ম্যানেজার হিসেবে আমি একজন খেলোয়াড়কে বাধ্য করতে পারি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানইউম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিম্যানসিটিরালফর‍্যাঙ্গনিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT