সরকার পতনের দাবিতে অবরোধ-হরতালের পরে এবার জনস্বার্থে নতুন এক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট।
৫ সেপ্টেম্বর শনিবার সারাদেশে এ কর্মসূচি পালিত হবে। এর আগে বিষয়টি নিয়ে জাতীয় সংসদে ওয়াকআউট করেছে জাতীয় পার্টি।
বুধবার ২০ দলীয় জোটের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তারা দাবি করে, দেশে যখন লাখো মানুষ বন্যায় বিপন্ন ঠিক সেই সময়ে একদিকে দ্রব্যমুল্য বৃদ্ধি এবং অন্যদিকে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিদ্যুৎ, গ্যাস ও সিএনজির মুল্য বৃদ্ধির ফলে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে।
সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম কমানোর কথা উল্লেখ করে আরো বলা হয়, পেট্রোবাংলা যেখানে বিশ হাজার ৮০ কোটি টাকা মুনাফা করে সেখানে সেখানে সেই তেল দিয়ে উৎপাদিত বিদ্যুতের দাম কমানোর কথা কিন্ত তা না হয়ে উল্টো বেড়েছে।
সরকারের এই অন্যায় ও গণবিরোধী সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি করেছে ২০ দলীয় জোট।







