চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাপি বলে ফুল ফোটাচ্ছেন কুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
কুক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে নজির গড়লেন অ্যালিস্টার কুক। বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দিন-রাতের টেস্টে গোলাপি বলে ডাবল সেঞ্চুরি করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। গোলাপি বলে রীতিমত ফুল ফোটাচ্ছেন কুক।

টেস্টের প্রথম দিনই কেরিয়ারের ৩১তম সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। দ্বিতীয় দিন প্রথম সেশনেই ডাবল সেঞ্চুরির মাইলস্টোন স্পর্শ করেন কুক। শেষ পর্যন্ত ২৪৩ রানে সাজঘরে ফেরেন। দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রান এনে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি কুকের দখলে।

এদিন ইংল্যান্ড ইনিংসের ১১৩তম ওভারে কেমার রোচের বলে ডাবল সেঞ্চুরি করে আর এক মাইল্টোন ছুঁলেন। কুকের আগে এই নজির রয়েছে শুধু পাকিস্তানের আজহার আলির। দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ত্রিপল সেঞ্চুরি তুলে ৩০২ রানের অপরাজিত ইনিংস খেলেন আজহার।

ডাবল সেঞ্চুরি করে এদিন এলিট ক্লাবে নাম লেখান কুক। ইংল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে একই ভেন্যুতে দু’টি ডাবল সেঞ্চুরি করে লেন হটন, ওয়েলি হ্যামন্ড এবং ডেভিড গাওয়ারকে ছুঁয়ে ফেলেন কুক। এর আগে ২০১১-তে এজবাস্টনে ভারতের বিরুদ্ধে ২৯৪ রানের ম্যারাথন ইনিংস খেলেছিলেন বাঁ-হাতি ইংরেজ ওপেনার।

ইংল্যান্ডের অধিনায়ক টেস্টে তার চতুর্থ দ্বিশতরান করে ফেললেন। জো রুট ১৩৬ রান করেন। তৃতীয় উইকেটে ২৪৮ রান যোগ করেন দুজনে। মালান করেন ৬৫ রান। ৮ উইকেটে ৫১৪ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে এক উইকেট হারিয়ে ৪৪ রানে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালিস্টার কুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT