চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেলেন ছেলের বিয়ের দাওয়াত দিতে ফিরলেন লাশ হয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A
শেরপুর-ট্রাক্টরের ধাক্কায় নিহত

শেরপুরে নালিতাবাড়ীতে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন কাকরকান্দি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মিন্টু।

এ ঘটনায় আহত হয়েছেন তার আরও দুই আত্মীয় আব্দুর রব ও জাহিদুল ইসলাম।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় নাকুগাঁও স্থলবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে ইউপি সদস্য নজরুল ইসলাম তার দুই আত্মীয়কে নিয়ে নকলা থেকে ছেলের বিয়ের দাওয়াত দিয়ে মোটর সাইকেলযোগে নালিতাবাড়ী ফিরছিলেন।

পথের মাঝে যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় পৌঁছালে নালিতাবাড়ী থেকে নকলাগামী বালুবোঝাই একটি বেপরোয়া গতির ট্রাক্টর সামনে থেকে মোটরসাইকেলটিকে প্রচণ্ড ধাক্কা দিলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউপি সদস্য নজরুল ইসলাম মারা যান ও অন্য ২ জন আহত হন।

Reneta

আহত দু’জনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেরপুরশেরপুর-সড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT