প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোববার রাতে যখন ক্রিস গেইলরা উল্লসিত হয়ে নাচের তালে আনন্দ উদযাপন করছিলেন তখন ১ হাজার মাইলের বেশি দূর থেকে সেই আনন্দে তাল মিলিয়ে নাচলেন গতিদানব উসাইন বোল্টও। ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর গানের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন বোল্ট।
সামাজিক যোগাযোগ টুইটারে নাচের একটি ভিডিও পোষ্ট করেছেন বোল্ট। তাতে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে বোল্ট খালি গায়ে নাচছেন। তার পেছনে টিভি স্কিনে দেখা যাচ্ছিল গেইল-স্যামি-স্যামুয়েলসদের আনন্দ উল্লাস।
শুধু নেচেই ক্ষান্ত হহনি বােল্ট। নাচের সঙ্গে ছিল তার সেই চির পরিচিত আকাশের দিকে হাত উঠান ভঙ্গি।
উত্তেজনায় ঠাসা ফাইনালে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ।
ভিডিও-







