চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইল-আফ্রিদিকে বাইরে রেখেই বিপিএল খেলোয়াড়দের তালিকা প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

গেইল-আফ্রিদিদের তালিকার বাইরে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) তৃতীয় আসরের জন্য দেশী ও বিদেশী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। আজ বুধবার প্রকাশিত ওই তালিকা থেকে আগামী ২৬ অক্টোবর প্লেয়ার বাই চয়েজ’র মাধ্যমে ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের খেলোয়াড়দের নিজ দলে ভেড়ানোর সুযোগ পাবে।

তবে এই তালিকায় শহিদ আফ্রিদি, তিলেকারত্নে দিলশান, ক্রিস গেইলের মতো তারকা খেলোয়াড়দের নাম নেই। ফ্র্যাঞ্চাইজি মালিকরা ব্যক্তি উদ্যোগে এইব সকল তারকা খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করছে বলে তাদের নাম এই তালিকায় রাখা হয়নি বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশীদের খেলোয়াড়দের মধ্যে ৬ জন আইকন ক্রিকেটার খেলবেন ৬ দলে হয়ে। এরা হলেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, নাসির হোসেন ও মাশরাফি বিন মর্তুজা।

তারকা খেলোয়াড়দের পাশাপাশি অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রাও সুযোগ পাচ্ছেন বিপিএলের এই জমকালো আসরে খেলার। নিলাম তালিকায় আট ক্রিকেটারের নাম আছে এই তালিকায়।

এছাড়াও গ্রেড এ’তে ১৬ জন, গ্রেড বি’তে ৩৬ জন, গ্রেড সি’তে ৪৩ জন ও গ্রেড ডি’তে ২১ জন মিলে সবমোট ১২২ জন দেশীয় ক্রিকেটারকে তালিকায় রাখা হয়েছে। ১৯৬ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে পাকিস্তান ও ইংল্যান্ডের রয়েছেন ৫৩ জন করে ।

ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ৩৪ ও ২৫ জন। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার রয়েছে চার জন। এছাড়া জিম্বাবুয়ের ছয়জন ও নিউজিল্যান্ডের দু’জন ক্রিকেটার রয়েছেন এ তালিকায়।

Reneta

এর বাইরে, অ্যনান্য দেশ থেকে ১৫ জন ক্রিকেটার বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। এ তালিকায় গ্রেড ‘এ’তে রয়েছেন ১৯ ক্রিকেটার, গ্রেড ‘বি’তে ৩৪, গ্রেড ‘সি’তে ৩৬ ও গ্রেড ‘ডি’তে ১০৭ জন।

গ্রেড ‘এ’তে থাকা ১৬ জন ক্রিকেটার হলেন: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, সৌম্য সরকার, রনি তালুকদার, মো: মিঠুন, মুমিনুল হক, সোহাগ গাজী, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, আব্দুর রাজ্জাক, তাইজুল ইসলাম।

অনুর্ধ্ব-১৯ থেকে আসা ৮ ক্রিকেটার হলেন: জাকির হাসান, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জয়রাজ শেখ, নাজমুল হাসান শান্ত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আব্দুল হালিম।

বিদেশী ক্রিকেটারদের মধ্যে গ্রেড ‘এ’তে থাকছেন: শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, ওয়াহাব রিয়াজ, উমর আকমল, মোহাম্মদ হাফিজ, মিসবাহ-উল-হক, ইউনিস খান, আজহার মাহমুদ, রবি বোপারা, ফিদেল অ্যাডওয়ার্ডস, মারলন স্যামুয়েলস, শিবনারায়ন চন্দ্ররপল, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, রায়ান ম্যাকলারেন, রিচার্ড লেভি, রবিন পিটারসেন, ইয়োহান বোথা, রায়ান টেন ডয়েসকাটে।

বিপিএল থ্রি এর আসরের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৪ নভেম্বর।  ঢাকা-চট্টগ্রামে কয়েকটি পর্বের মধ্য দিয়ে ১৫ ডিসেম্বর শেষ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটবিপিএলবিপিএল ৩
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT