চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গৃহযুদ্ধ’ থামাতে আবিদালকে নিয়ে জরুরী সভা বার্সা সভাপতির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

কাতালান রেডিও রেস-ওয়ান বলছে, স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালকে নিয়ে বুধবার মাঝ দুপুরে জরুরী সভা ডেকেছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে বার্সার সাবেক ডিফেন্ডারের বাগযুদ্ধ থামাতেই যে এমন সভা তা আর বলার অপেক্ষা রাখছে না।

বেশ দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বার্সেলোনা। একের পর এক খেলোয়াড়ের চোট, প্রতিপক্ষের মাঠে দুর্বল পারফরম্যান্স মিলিয়ে সময়টা করুণ কাতালান জায়ান্টদের। এরমাঝে দায়ারিও স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে ক্লাবটির স্পোর্টস ডিরেক্টর এরিক আবিদাল বলেছিলেন, গত মাসে বরখাস্ত হওয়া কোচ আর্নেস্টো ভালভার্দের ট্রেনিং সেশনে ঠিকমতো অনুশীলন করতেন না বা নিজেদের সেরাটা দিতেন না কোনো কোনো খেলোয়াড়।

কথাটা মানতে পারেননি মেসি। সাক্ষাৎকার প্রকাশের মাত্র ৮৭ মিনিটের মাথায় আবিদালকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যারা উপরের পদে দায়িত্বে আছেন তাদের নিজেদের দায়িত্বগুলো ভালো করে জেনে নেয়া উচিত। এরচেয়েও বড় কথা সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিও ভালো করে জানা। যারা এ ধরনের কথা বলেন তাদের উচিত নামগুলো সামনে আনা। যদি তা না করেন, তাহলে তাদের গুজবে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, যার কোনটিই সত্যি নয়।’

Banglabid

স্পোর্টিং ডিরেক্টর আর অধিনায়কের এমন দ্বন্দ্ব যে ভালো পরিণাম বয়ে আনবে না সেটা উপলব্ধি করেই হয়তো নিজের ব্যবসায়িক সফর দ্রুত শেষ করে বার্সেলোনায় ফিরেছেন সভাপতি বার্তেমেউ। বুধবার দুপুরের মধ্যেই হাজির হতে বলেছেন আবিদালকে। জানুয়ারির দলবদলে কোনো স্ট্রাইকার দলে আনতে না পারায় এমনিতেই চাপে আছেন সাবেক ফরাসি ডিফেন্ডার। এবার হয়তো টান পড়তে পারে চাকরি নিয়েও!

আবিদাল আর মেসির দ্বন্দ্ব দ্রুত সমাধান করতে না পারলে যে পরিণাম অশুভ হতে পারে সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন বার্সার সাবেক খেলোয়াড় হোসে লোবো কারাস্কো। ক্লাবটির হয়ে ১১ মৌসুম খেলা এ খেলোয়াড় এক টেলিভিশন চ্যানেলে আশংকা প্রকাশ করেছেন এইবার বুঝি মেসিকে হারাতে চলেছে বার্সা!

‘এতদিন ধরে তাকে(মেসি) খেলতে দেখেছি, তার খেলা ভালোবেসেছি, এই প্রথম আমার মনে হচ্ছে যে এইবার বুঝি মেসি তার এক পা বার্সেলোনার বাইরে রাখতে যাচ্ছে। অতীতে কখনোই আমি তাকে এমন অবস্থায় দেখিনি!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT