মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক ফেসবুক বার্তায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজধানীর গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটিকে ‘ফেলানী এভিনিউ’ নামে নামকরণ করার ঘোষণা দেন ।মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে ডিপ্লোমেটিক জোনের গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নতুন নাম ‘ফেলানী এভিনিউ’।






