মোহালিতে আইপিএলের এবারের টুর্নামেন্টের নতুন ফ্যাঞ্চাইজি গুজরাট লায়ন্সকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
টসে হেরে ব্যাট করতে কিংস ইলেভেন পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে করে ১৬১ রান।
দুই ওপেনার মুরালি বিজয় ও মানন ভোহরা পাওয়ার প্লে’র ছয় ওভার দারুণভাবে কাজে লাগান। মাত্র ৩৪ বলেই তারা দলের ৫০ রান তুলে নেয়।
আট দশমিক দুই ওভারে তারা উদ্বোধনী জুটিতে তুলে ৭৮ রান। মানন ভোহরা রবীন্দ্র জাদেজার বলে আউট হওয়ার আগে ২৩ বলে চারটি চার ও দুটি ছয়ে করেন ৩৮ রান।
ভোহরার আউটের পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি আরেক ওপেনার মুরালি বিজয়। এগারোতম ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হওয়ার আগে ৩৪ বলে পাঁচ চার ও এক ছয়ে করেন ৪২ রান।
পাঞ্জাবের দলীয় ১০১ ও ১০২ রানে মিডল অর্ডারের দুই স্তম্ভ অধিনায়ক ডেভিড মিলার (১৫) ও গ্লেন ম্যাক্সওয়েল (১) রানে ব্রাভোর বলে বোল্ড হয়ে প্যাভিলনে ফিরলে খেলায় ফিরে গুজরাট।
তবে অজি অলরাউন্ডার মার্কোস স্টোইনিস ও ঋদিমান সাহা শেষদিকে চড়াও হয় পাঞ্জাবের বোলারদের ওপর। স্টোইনিস ৩৩ ও ঋদিমান সাহার ২০ রান করেন। এই দু’জন কেউ সাজঘরে ফেরান ব্রাভো। 
শেষ পর্যন্ত পাঞ্জাব ছয় উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় গুজরাটকে।
গুজরাটের বোলারদের মধ্যে ডুয়াইন ব্রাভো চারটি ও রবীন্দ্র জাদেজা দু’টি করে উইকেট নেন।







