চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্মেন্টস ও টেক্সটাইল মিলের চাকরি ছেড়ে জেএমবি নেতার হাত ধরে জঙ্গিবাদে

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৪:৩৪ অপরাহ্ণ ৩১, মে ২০১৭
অপরাধ
A A

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে বিস্ফোরক দ্রব্যসহ র‌্যাবের নিকট আটক জেএমবির সক্রিয় তিন সদস্যের মধ্যে দু’জন গার্মেন্টস ও টেক্সটাইল মিলের চাকরি ছেড়ে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হয়। গ্রেফতারকৃত আরেকজন চাচাতো ভাইয়ের মাধ্যমে জঙ্গিবাদে জড়ায় বলে জানিয়েছেন র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল মাবুদ।

বুধবার দুপুরে আগারগাঁওস্থ র‌্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এসব তথ্য জানান তিনি।

গ্রেফতারকৃতরা হলেন- মফিজুল ইসলাম ওরফে তুষার ওরফে তাওহিদ (২৯), রকিবুল ইসলাম ওরফে রকিব মোল্লা (২৩), ইলিয়াছ আহমেদ (১৯)। মফিজুল ইসলাম সম্পর্কে ইলিয়াছ আহমেদের চাচাতো ভাই।

ইফতেখারুল মাবুদ বলেন: শেরপুরের বাসিন্দা মফিজুল ইসলাম স্থানীয় ঘাইলারা শামসুল হক উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াকালীন সময়ে টেস্ট পরীক্ষায় ফেল করে। পরে সে ২০০৩ সালে নরসিংদীর একটি টেক্সটাইল মিলে কাজ শুরু করে। ছয় মাস পর গাজীপুরের একটি সোয়েটার কোম্পানীতে কাজ শুরু করে সে। ২০১৩ সালে জঙ্গি নেতা ইয়াছিনের হাত ধরে সে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়।

জঙ্গি রকিব সম্পর্কে র‌্যাব ২ এর অধিনায়ক বলেন: ফরিদপুরের বাসিন্দা রকিবুল ইসলাম দ্বিতীয় শ্রেণী পাশ করার পর গোপালগঞ্জ কুসুমদিয়া কওমী মাদ্রাসায় ভর্তি হয়ে নূরানী পাশ করে।

২০১২ সালে গাজীপুরের সাইনবোর্ডে একটি গার্মেন্টস কারখানায় চাকুরী নেয়। সেখানে কাজে নিয়োজিত থাকাকালীন সময়ে পার্শ্ববর্তী একটি মসজিদে নামাজ পড়তে গিয়ে জঙ্গি নেতা ইয়াছিনের সাথে পরিচয় হয় রকিবের। পরবর্তীতে ইয়াছিনের মাধ্যমেই জঙ্গি কার্যক্রমে সক্রিয় হয় রকিবুল ইসলাম।

Reneta

জঙ্গি ইলিয়াছ সম্পর্কে ইফতেখারুল মাবুদ বলেন: মফিজুলের চাচাতো ভাই ইলিয়াছ।২০১৩ সালে ইলিয়াছ শেরপুর থেকে দাখিল পাস করে বেকার থাকেন। ২০১৬ সালে চাকুরীর জন্য চাচাতো ভাই মফিজুল ইসলামের কাছে আসে। মফিজুল ইসলামের মাধ্যমেই ইলিয়াছ জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয় এবং জেএমবিতে সক্রিয় সদস্য হিসেবে যোগ দেয়।

র‌্যাব-২ অধিনায়ক ব্রিফিংয়ে বলেন: মূলত জঙ্গি নেতা ইয়াছিন তাদের ধর্মের অপব্যখ্যা দিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে। জেএমবিতে যোগদানের পর সংগঠনের জন্য সদস্য ও অর্থ সংগ্রহ করে নিজেকে সক্রিয় সদস্য হিসেবে আত্মপ্রকাশ করে তারা।

এই গ্রুপের বর্তমানে নেতা সোয়াইবসহ অন্য সদস্যদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে। গতকাল আটক হওয়া তিনজনকে রিমান্ডে নিয়ে ব্যপক জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে বলেও জানান র‌্যাব-২ অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিবাদর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT