গাজীপুরের শ্রীপুরে নয়নপুর এলাকায় অটো স্পিনিং মিল নামে একটি কারখানার তুলার গুদামে আগুন লেগে এক নিরাপত্তা কর্মীসহ তিন জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪জন। আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে বলে মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ রামপ্রসাদ জানান।
তিনি জানান, এলাকায় পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে নিতে সমস্যা হচ্ছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের কারণে ঢাকা-ময়মনসিং মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।







